বছর জুড়ে বাংলাদেশের ফুটবল-ক্রিকেটে যা থাকছে

আপডেট : ০১ জানুয়ারি ২০২৪, ০৫:১৮ পিএম

গত বছর ব্যস্ত সময় পার করেছে বাংলাদেশের ক্রিকেট দল। ঘরের মাটিতে সাফল্যের দেখা মিললেও বিশ্বকাপে হতাশ করেছে তারা। বছরের শেষ ভাগে নিউজিল্যান্ড সফরে আবারও আশার আলো দেখিয়েছে। নতুন বছরেও ব্যস্ত সময় পার করতে হবে নাজমুল হোসেন শান্তদের।  

এ বছরের ১২ মাসে ১৪ টি টেস্ট খেলবে বাংলাদেশ। এর আগে এক বছরে সর্বোচ্চ ১২টি টেস্ট খেলেছিল ২০২২ সালে। গত বছর মাত্র ৪টি টেস্ট খেলেছে বাংলাদেশে, যার তিনটিতেই জিতেছেন শান্তরা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও এ বছর দ্বিপাক্ষিক সিরিজে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ।  ৫০ ওভারের ম্যাচ তুলনামূলক কম খেলবে তারা। গত বছর ৩২ ওয়ানডে খেলা বাংলাদেশ ২০২৪ সালে খেলবে ৯টি একদিনের ম্যাচ। 

অন্যদিকে বাংলাদেশের ফুটবলেও নতুন করে জাগরণের দেখা মিলেছে গত বছর। ২০২৪ এর পুরো বছর জুড়ে বাংলাদেশের ক্রিকেট, ফুটবল খেলার সূচি দেখে নেওয়া যাক এক নজরে।

 

ছেলেদের ক্রিকেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), ২০২৪

১৯ জানুয়ারি – ১ মার্চ

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট

১৯ জানুয়ারি-১১ ফেব্রুয়ারি

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর

মার্চ (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

জিম্বাবুয়ের বাংলাদেশ সফর

এপ্রিল (২ টেস্ট, ৫ টি-টোয়েন্টি)

টি-টোয়েন্টি বিশ্বকাপ

৪-৩০ জুন, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ

আফগানিস্তান-বাংলাদেশ

জুলাই- আগস্ট (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

বাংলাদেশের পাকিস্তান সফর

আগস্ট-সেপ্টেম্বর (২ টেস্ট)

বাংলাদেশের ভারত সফর

সেপ্টেম্বর-অক্টোবর (২ টেস্ট, ৩ টি-টোয়েন্টি)

দক্ষিণ আফ্রিকার বাংলাদেশ সফর

অক্টোবর (২ টেস্ট)

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

নভেম্বর-ডিসেম্বর (২ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

 

নারীদের ক্রিকেট

অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর

মার্চ-এপ্রিল (৩ ওয়ানডে, ৩ টি-টোয়েন্টি)

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ

সেপ্টেম্বর-অক্টোবর, বাংলাদেশ

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর

ডিসেম্বর (৩ ওয়ানডে, ৫ টি-টোয়েন্টি)

 

ছেলেদের ফুটবল

বিশ্বকাপ ফুটবল বাছাই

বাংলাদেশ-ফিলিস্তিন

২১ মার্চ (হোম), ২৬ মার্চ (অ্যাওয়ে)

বাংলাদেশ-অস্ট্রেলিয়া

৬ জুন (হোম)

লেবানন-বাংলাদেশ

১১ জুন (অ্যাওয়ে)

 

নারীদের ফুটবল

সাফ নারী ফুটবল

অক্টোবর (প্রস্তাবিত)

 

উল্লেখ্য, কাউন্টিতে কেন্টের হয়ে খেলবেন হাসান মাহমুদ। এর আগে সাসেক্সের হয়ে মোস্তাফিজ এবং উরচেস্টারশায়ার ও সারের হয়ে কাউন্টিতে খেলেছিলেন সাকিব। এছাড়া এলপিএলে হাসানকে দলে নিয়েছে কলম্বো ক্যাপস।
বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা...
কোনো প্রবাসী ফুটবলার ছাড়াই মালদ্বীপে চার জাতি টুর্নামেন্টের জন্য দল ঘোষণা করেছে বাফুফে। টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অলিম্পিক দল।
প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার এক অভিনন্দন বার্তায় তিনি এ অভিনন্দন জানান।
দীর্ঘ এক বছরের বেশি সময় কারাবন্দি থাকার পর অবশেষে সব মামলায় জামিন পেয়ে মুক্তি পেয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভী। গতকাল বুধবার রাত সোয়া ১০টায় কাশিমপুর কারাগার থেকে...
কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত হয়েছেন। বুধবার কুয়েতে বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
শিশু রামিসা ধর্ষণ ও হত্যার মামলায় যুক্তিতর্ক উপস্থাপন হবে আজ বৃহস্পতিবার। আগামী সপ্তাহেই এ মামলার রায় হতে পারে। 
এক মাস পর পণ্য রপ্তানি আবার কমল। গেল মে মাসে আগের বছরের একই মাসের তুলনায় রপ্তানি হ্রাস পেয়েছে ৭ শতাংশ। বুধবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
লোডিং...

এলাকার খবর