আজ শুরু হবে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগ। প্রথমদিন ঘরের মাঠে লাৎসিওকে আতিথ্য দেবে বায়ার্ন মিউনিখ। এর আগের লেগে লাৎসিওর মাঠে ১-০ গোলে হেরে এসেছিল জার্মান পরাশক্তি দলটি। তাই চ্যাম্পিয়ন্স লিগে টিকে থাকতে আজ জয়ের বিকল্প নেই টমাস টুখেলের দলের।
ইউরোপসেরার লড়াইয়ের অপর ম্যাচে সোসিয়েদাদের মাঠে খেলতে নামবে পিএসজি। প্রথম লেগে ঘরের মাঠে ২-০ গোলের জয় পাওয়ায় আজকে কিছুটা নির্ভার হয়ে খেলতে পারবেন কিলিয়ান এমবাপ্পেরা। তবে একবারে হেলাফেলা করার সুযোগ নেই স্প্যানিশ দলটির বিপক্ষে। কারণ ঘরের মাঠে ছাড় দিয়ে কথা বলবে না সোসিয়েদাদ।
ক্রিকেটে আজ ছুটির দিন বললেও খুব একটা ভুল হবে না। ক্রিকেট প্রেমীরা আজ ২২ গজের লড়াই উপভোগ করতে চাইলে নজর রাখতে পারেন পিএসএলের দিকে। পাকিস্তানের ঘরোয়া লিগে আজ শীর্ষ দল মুলতানের বিপক্ষে মাঠে নামবে পেশোয়ার জালমি।
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
সোসিয়েদাদ-পিএসজি
রাত ২টা, সনি স্পোর্টস ১
বায়ার্ন-লাৎসিও
রাত ২টা, সনি স্পোর্টস ২
ক্রিকেট
পিএসএল
মুলতান-পেশোয়ার
রাত ৮টা, পিটিভি স্পোর্টস
ডব্লুপিএল
দিল্লি-মুম্বাই
রাত ৮টা, টি স্পোর্টস অ্যাপ ও স্পোর্টস ১৮-১