পিএসএল জিতে কত টাকা পেল নাহিদ রানার পেশোয়ার জালমি?

আপডেট : ০৪ মে ২০২৬, ১২:৫৮ পিএম

গতকাল রোববার পিএসএল ফাইনালে হায়দরাবাদ কিংসমেনকে হারিয়ে ৯ বছরের আক্ষেপ ঘুচিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। শিরোপাজয়ী ফ্র্যাঞ্চাইজিটিতে এবার খেলেছেন তিন বাংলাদেশি- তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে তিনজনই দেশে ফিরলেও ফাইনালের আগে বিসিবির কাছে অনেকটা অনুরোধ করে নাহিদ রানাকে নিয়ে যায় পেশোয়ার। শিরোপা নির্ধারণী ম্যাচে দুর্দান্ত বোলিং করে দলের আস্থার প্রতিদান দিয়েছেন রানা। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার।

তা চ্যাম্পিয়ন হওয়ার পর নাহিদ রানার পেশোয়ার জালমি কত প্রাইজমানি পেয়েছে? উত্তরটা ফাইনালের একদিন আগেই জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শনিবার দেশটির ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, পিএসএলের ১১তম মৌসুমের চ্যাম্পিয়ন দলকে ৫ লাখ মার্কিন ডলার প্রাইজমানি দেওয়া হবে। বাংলাদেশি অর্থমূল্যে যা প্রায় ৬ কোটি ১৩ লাখ ৬২ হাজার টাকার কিছু বেশি।

গতকালের ফাইনালে হায়দরাবাদকে এই পরিমাণ অর্থ প্রাইজমানি পেয়েছে পেশোয়ার।আর রানার্স-আপ হায়দরাবাদ পেয়েছে ৩ লাখ মার্কিন ডলার বা ৩ কোটি ৬৮ লাখ টাকার কিছু বেশি।

পিএসএলের অন্যান্য পুরস্কার:

হানিফ মোহাম্মদ ক্যাপ (সর্বোচ্চ রান সংগ্রাহক): বাবর আজম (৫৮৮ রান)

ফজল মাহমুদ ক্যাপ (সর্বোচ্চ উইকেটশিকারি):সুফিয়ান মুকিম (২২ উইকেট)

টুর্নামেন্টের সেরা খেলোয়াড়: সুফিয়ান মুকিম

স্পিরিট অব দ্য ক্রিকেট অ্যাওয়ার্ড: হায়দরাবাদ

সেরা আম্পায়ার: আসিফ ইয়াকুব

সেরা উদীয়মান খেলোয়াড়: হুনাইন শাহ

সেরা উইকেটকিপার: কুশল মেন্ডিস

সেরা অলরাউন্ডার: শাদাব খান

সেরা ফিল্ডার: ফারহান ইউসুফ

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর