চ্যাম্পিয়নস লিগের ফাইনালে আর্সেনাল

২০ বছর পর আবার… এবার কী আছে কপালে?

আপডেট : ০৬ মে ২০২৬, ১২:৪৫ পিএম

একদিন আগেই একটা সুখবর পেয়েছিল আর্সেনাল। প্রিমিয়ার লিগে এভারটনের সঙ্গে ম্যানচেস্টার সিটি পয়েন্ট হারানোয় ২২ বছর পর লিগ শিরোপা জয়ের খুব কাছে চলে গেছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগে হাতে থাকা ৩ ম্যাচ জিতলেই ২০০৩-০৪ মৌসুমের পর আরেকবার লিগ জিতবে আর্সেনাল।

সেই আনন্দের রেশ থাকতেই গতকাল মঙ্গলবার রাতে আরেকটা ‘অসাধারণ’ রাত কাটিয়েছে লন্ডনের ক্লাবটি। এমিরেটসে গতকাল রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের ফিরতি লেগে আতলেতিকো মাদ্রিদকে ১-০ ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। তাতে দুই লেগে ২-১ ব্যবধানে জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আর্তেতার শিষ্যরা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে গতকালের রাতটিতে ‘অসাধারণ’ রাত হিসেবে উল্লেখ করেছেন আর্সেনাল কোচ আর্তেতা। অবশ্য সেটার যথেষ্ট কারণও আছে। ক্লাব ইতিহাসে মোটে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠল আর্সেনাল। এর আগে ২০০৫-০৬ মৌসুমে ফাইনালে উঠলেও সেবার বার্সেলোনার কাছে হেরে শিরোপা হাতছাড়া হয় লন্ডনের ক্লাবটির। ২০ বছর পর সেই আক্ষেপ পূরণের সুযোগ আরেকবার পেয়েছে দলটি।

আগামী ৩০ মে’র ফাইনালে আর্সেনালের প্রতিপক্ষ হবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি অথবা বায়ার্ন মিউনিখ। আজ রাতে মিউনিখের সেমিফাইনালের ফিরতি লেগে নিশ্চিত হবে আর্সেনালের প্রতিপক্ষ।

গতকালের ম্যাচের ফেরা যাক। ম্যাচের একমাত্র গোলটি আর্সেনাল পেয়েছে প্রথমার্থের একেবারে শেষ মুহূর্তে। লেয়ান্দ্রো ট্রোসার্ডের শট ইয়ান অবলাক ঠেকিয়ে দিলেও সেটা পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেননি আতলেতিকো গোলকিপার। ফিরতি বলে পা লাগিয়ে জালে বল জড়ান বুকায়ো সাকা। তাতে ২০ বছর পর চ্যাম্পিয়নস লিগের ফাইনালও নিশ্চিত হয়ে যায়।

ম্যাচ শেষে আর্সেনাল কোচ বলেছেন, ‘এটা একটা অসাধারণ রাত। আমরা আবারও ইতিহাস গড়েছি। ক্লাবের সঙ্গে সবার জন্য আমি ভীষণ গর্বিত ও আনন্দিত। স্টেডিয়ার বাইরে যে অভ্যর্থনা পেয়েছি, সেটা ছিল বিশেষ ও অনন্য।’

সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আর্সেনাল কোচ বলেছেন, ‘সমর্থকেরা যে ধরনের পরিবেশ তৈরি করেছিল, আর তারা যে এনার্জি দেখিয়েছে, সেটা ছিল অবিশ্বাস্য। প্রতিটা মুহূর্তে তারা আমাদের সঙ্গে ছিল। এমন অভিজ্ঞতা আমি কখনো পাইনি। আমরা জানতাম, এটা সবার জন্য কতটা গুরুত্বপূর্ণ। ছেলেরা অসাধারণ পারফরম্যান্স উপহার দিয়েছে। ২০ বছর পর আমরা আবারও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ফিরেছি।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
রাজবাড়ী জেলা শহরের সজ্জনকান্দা এলাকায় দুর্বৃত্তদের গুলিতে মো. পিয়ারুল (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে সজ্জনকান্দা পূর্বপাড়া জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর