টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আজ বিশ্বকাপ বাছাইয়ে ফিলিস্তিনের বিপক্ষে ম্যাচ আছে বাংলাদেশের। কুয়েতে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। এক দিক থেকে দুই দল প্রায় একই অবস্থান থেকে ম্যাচ শুরু করছে। দুই দলই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেছে এবং লেবাননের সঙ্গে ড্র করেছে।

যদিও ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১৮৩) চেয়ে অনেক এগিয়ে ফিলিস্তিন (৯৭)। গ্রুপে পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে ফিলিস্তিন। অবশ্য র‍্যাঙ্কিংয়ে লেবাননও (ম্যাচের সময় ১০৭তম) এগিয়ে ছিল। মোরসালিনরা মাঠে সেটা বুঝতেই দেননি। আজ কি সে বাংলাদেশের দেখা মিলবে?

এদিকে আজ বাংলাদেশের ক্রিকেটের এক ঐতিহাসিক দিন। প্রথমবারের মতো বাংলাদেশে খেলতে নামছে মেয়েদের ক্রিকেটের সবচেয়ে সফল দল অস্ট্রেলিয়া।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

১ম নারী ওয়ানডে 

বাংলাদেশঅস্ট্রেলিয়া   

সকাল ৯–৩০ মিনিট, বিসিবি ইউটিউব চ্যানেল

 

ঢাকা প্রিমিয়ার লিগ

লিজেন্ডস অব রূপগঞ্জগাজী গ্রুপ                             

মোহামেডানপারটেক্স

শাইনপুকুরগাজী টায়ার্স

সকাল ৯টা, বিসিবি ইউটিউব চ্যানেল 

 

ফুটবল

বিশ্বকাপ বাছাই

বাংলাদেশফিলিস্তিন    

রাত ১২–৩০ মিনিট, টি স্পোর্টস

 

উয়েফা ইউরো বাছাই 

জর্জিয়ালুক্সেমবার্গ   

রাত ১১টা, সনি স্পোর্টস টেন ২

ইসরায়েলআইসল্যান্ড

রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

পোল্যান্ডএস্তোনিয়া

রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ১

ওয়েলসফিনল্যান্ড

রাত ১–৪৫ মিনিট, সনি স্পোর্টস টেন ২