বিসিবি নির্বাচনের চূড়ান্ত তালিকা প্রকাশ 

বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হলেন ৮ জন

আপডেট : ২৫ মে ২০২৬, ০৭:০১ পিএম

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে আজ চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে বিসিবি। প্রকাশিত তালিকা অনুযায়ী নির্বাচনের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন ৮ জন।

বিসিবির পরিচালনা পর্ষদে মোট ২৫ জন পরিচালক নির্বাচিত হবেন। যার মধ্যে দুজন আসবে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে মনোনীত হয়ে, বাকি ২৩ জন নির্বাচনের মাধ্যমে। ২৩ পরিচালকের মধ্যে ইতোমধ্যে ৮ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। 

বাকি ১৫ পদে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৭ জুন। নির্বাচনে এখন প্রতিদ্বন্দ্বিতা হবে শুধু ক্যাটাগরি-১–এর খুলনা (২ জন) ও বরিশাল বিভাগে(১ জন) এবং ঢাকার ক্লাবগুলোকে নিয়ে গঠিত ক্যাটাগরি-২–এ। যেখানে ১২ জন পরিচালক নির্বাচিত হবেন। এই ক্যাটাগরিতে চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন ১৬ জন। 

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, সিলেট, রাজশাহী ও রংপুর বিভাগ থেকে ১ জন করে পরিচালক নির্বাচিত হবেন। এই তিন বিভাগ থেকে মনোনয়ন দাখিলই করেছেন ১ জন করে। ঢাকা বিভাগ থেকে ২ জনের বিপরীতে ৩ জন মনোনয়ন দাখিল করলেও যাচাই-বাছাইয়ে বাদ পড়েন একজন। ফলে ঢাকা বিভাগের দুই পরিচালকও নির্ধারিত হয়ে গেছে।

এদিকে চট্টগ্রাম বিভাগ থেকে ২ জন পরিচালকও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্যাটাগরি-৩ থেকে নির্বাচিত হয়েছেন বিসিবির সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর।  

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালকরা হলেন:

আব্দুল কাইয়ুম চৌধুরী(সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা)

মীর শাকরুল আলম সীমান্ত (বগুড়া জেলা ক্রীড়া সংস্থা)

মির্জা ফয়সাল আমিন (ঠাঁকুরগাও জেলা ক্রীড়া সংস্থা)

সাইদ বিন জামান( ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা)

এস এম আব্দুল্লাহ আল ফুয়াদ(জামালপুর জেলা ক্রীড়া সংস্থা)

মিনহাজুল আবেদীন নান্নু( চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা)

মঈন উদ্দিন চৌধুরী ( লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থা)

সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীর( চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, কাউন্সিলর) 

৫১ ছক্কা ও ৫৩৭ রানের ম্যাচে অবিশ্বাস্য যত রেকর্ড
টি-টোয়েন্টিতে রেকর্ড বন্যার এক ম্যাচ দেখা গেল মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) এলিমিনেটরে। এমআই নিউইয়র্ক ও ওয়াশিংটন ফ্রিডমের ম্যাচটি জায়গা করে নিয়েছে ইতিহাসের পাতায়। এক ম্যাচেই দেখা মিলেছে একাধিক...
হতশ্রী ব্যাটিংয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ১৪১ রান তাড়া করতে পারেনি বাংলাদেশ। হারারেতে প্রথম ওডিআইতে ২৫ রানে হার। সাত ব্যাটার আউট এক অঙ্কে, তাতে গুটিয়েছে ১১৬ রানে। এর আগে নাহিদ রানার বোলিং তোপে...
হঠাৎ করে উত্তাল বাংলাদেশের ক্রিকেট অঙ্গন। বিসিবিতে রাজনৈতিক হস্তক্ষেপের অভিযোগ তুলে আইসিসির কাছে কড়া ভাষায় ই-মেইল করেছেন সাবেক সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপর সেটা অস্বীকারও করেছেন তিনি। তবে...
মান বাঁচানোর ম্যাচে এলোমেলো ব্যাটিংয়ে শুরুতেই পিছিয়ে পড়ে বাংলাদেশ। ব্যাটারদের আসা-যাওয়া ও ৬৪ ডট বল খেলা বাংলাদেশ কোনোরকমে ১০৯ রানের সংগ্রহ পায়। ছোট লক্ষ্য পেয়ে আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১১ ওভারেই ৭...
বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি মুম্বাইয়ে স্লাম রিহ্যাবিলিটেশন অথরিটি (এসআরএ)-এর একটি সরকারি অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি সংস্থার নতুন ডেটা কালেকশন অ্যান্ড ভেরিফিকেশন সাপোর্ট সেন্টার (আইটি...
সরকারের আগাম পদক্ষেপে সাম্প্রতিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কম হয়েছে বলে দাবি করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। রোববার দুপুরে খাগড়াছড়ির মহালছড়িতে ত্রাণ...
ফিফা বিশ্বকাপের ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে স্পেন শিরোপা জিতবে বলে বিশ্বাস করেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। তাঁর মতে, এই টুর্নামেন্টে স্পেন তাদের প্রায়...
ফাইনাল নিয়ে নিজের অনুভূতি জানিয়ে জাহিদ হাসান বলেন, ‘এটা এমন একটি ম্যাচ, যেখানে যে কেউ জিততে পারে। দুই দলই দারুণ ফুটবল খেলছে। তবে আমার মনে হয়, আর্জেন্টিনা একটু এগিয়ে থাকবে। তাদের অভিজ্ঞতা, দলগত...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর