গত কয়েকদিন ফুটবলে ব্যস্ত সময় কেটেছে জাতীয় দলগুলোর। ইউরো বাছাই ও আন্তর্জাতিক প্রীতি ম্যাচের ব্যস্ততা শেষ করে আবারও মাঠে ফিরছে ইউরোপিয়ান ক্লাব ফুটবল। তবে আজ ক্লাব ফুটবলে মাত্র একটি ম্যাচ আছে। লা লিগার ম্যাচটিতে গ্রানাডার বিপক্ষে মাঠে নামবে কাদিজ।
এদিকে আইপিএলেও আজ একটি ম্যাচ আছে। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে লড়বে কলকাতা নাইট রাইডার্স। এবারের আইপিএলে এখন পর্যন্ত সবগুলো ম্যাচে স্বাগতিক দল জিতেছে। সে দিক বিবেচনায় আজ ফেবারিট কোহলিরা। কারণ ম্যাচটা বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে।
এদিকে লম্বা বিরতির পর মাঠে ফিরছে বাংলাদেশের ঘরোয়া ফুটবল। আজ বিকেলে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে আজ শেখ জামালের বিপক্ষে মাঠে নামবে শেখ রাসেল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু–কলকাতা নাইট রাইডার্স
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, টি স্পোর্টস ও গাজী টিভি
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ
শেখ জামাল–শেখ রাসেল
বিকেল ৩.১৫ মিনিট, টি স্পোর্টস
লা লিগা
কাদিজ–গ্রানাদা
রাত ২টা, র্যাবিটহোল, স্পোর্টস ১৮–১