চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ শেষ হয়েছে। আজ দিনটা ইউরোপা ও ইউরোপা কনফারেন্স লিগের। ইউরোপা লিগে ইতালির দুই দল এসি মিলান ও রোমা মুখোমুখি। ওদিকে ইয়ুর্গেন ক্লপের লিভারপুলও আজ নামছে মাঠে।
ক্লপকে তাঁর শেষ মৌসুমে সম্ভাব্য সব শিরোপা উপহার দিতে চেয়েছিল শিষ্যরা। তবে এফএ কাপ থেকে বাদ পড়ে যাওয়ায় সেটা আর হচ্ছে না। ইউরোপা লিগেও যেন এমনটা না হয়, তা নিশ্চিত করতে নামবেন সালাহ-নুনিয়েসরা।
আজ সৌদি সুপার কাপের ফাইনালে মুখোমুখি নেইমারের আল হিলাল ও বেনজেমার আল ইত্তিহাদ। বেনজেমা বহুদিন পর দলে প্রাধান্য ফিরে পেয়েছেন, আজ মাঠেও থাকবেন। তবে নেইমার এখনো চোটাক্রান্ত বলে তাঁকে দেখার কোনো সম্ভাবনা নেই। এমনকি গ্যালারিতেও থাকার সম্ভাবনা প্রায় শূন্য।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
মুম্বাই-বেঙ্গালুরু
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
ফুটবল
ইউরোপা লিগ
এসি মিলান-রোমা
রাত ১টা, সনি স্পোর্টস ১
লিভারপুল-আতালান্তা
রাত ১টা, সনি স্পোর্টস ২
লেভারকুসেন-ওয়েস্ট হাম
রাত ১টা, সনি স্পোর্টস ৩
সৌদি সুপার কাপ: ফাইনাল
আল ইত্তিহাদ-আল হিলাল
রাত ১১-৩০ মি., সনি স্পোর্টস ৫