আইপিএলের জন্য মোস্তাফিজুর রহমানকে শুরুতে ৩০ এপ্রিল পর্যন্ত অনাপত্তিপত্র দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জিম্বাবুয়ে সিরিজকে সামনে রেখে এ সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। পরবর্তীতে মোস্তাফিজের ছুটি একদিন বাড়ানো হয়েছে। ফলে আজই হতে যাচ্ছে এবারের আইপিএলে মোস্তাফিজের শেষ দিন। আজ ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে ঘরের মাঠে নামবে চেন্নাই সুপার কিংস।
গতকাল রাতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে মুখোমুখি হয়েছিল রেয়াল মাদ্রিদ। জার্মান ক্লাবটির মাঠে ২-২ গোলে ড্র করেছে স্প্যানিশরা। অন্য সেমিফাইনালের প্রথম লেগে আজ আরেক জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের মাঠে আতিথ্য নেবে পিএসজি।
সৌদি কিং কাপের প্রথম সেমিফাইনালে গতকাল আল ইত্তিহাদকে ২-১ গোলে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে আল হিলাল। অপর সেমিফাইনালে আজ রাতে আল খালিজের মুখোমুখি হবে ক্রিস্টিয়ানো রোনালদোর আল নাসর।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
চেন্নাই সুপার কিংস–পাঞ্জাব কিংস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১ গাজী টিভি ও টি স্পোর্টস
ফুটবল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
সেমিফাইনাল, ১ম লেগ
বরুসিয়া ডর্টমুন্ড–পিএসজি
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২
সৌদি কিং কাপ
সেমিফাইনাল
আল নাসর–আল খালিজ
রাত ১২টা, সনি স্পোর্টস টেন ১
টেনিস
মাদ্রিদ ওপেন
রাত ৮টা, সনি স্পোর্টস টেন ৫