টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আইপিএলে গতকাল ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ানসকে ২৪ রানে হারিয়েছে কলকাতা নাইট রাইডার্স। টুর্নামেন্টে আজও একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে গুজরাট টাইটানস।

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে ঢাকা আবাহনী লড়বে বসুন্ধরা কিংসের বিপক্ষে। ইউরোপিয়ান ফুটবলে আজ ব্যস্ত দিন কাটবে। লা লিগাতে রেয়াল মাদ্রিদ ও বার্সেলোনা দুদলেরই ম্যাচ আছে। ঘরের মাঠে কাদিসকে আতিথ্য দেবে কার্লো আনচেলত্তির দল। অন্যদিকে বার্সা খেলতে যাবে জিরোনার মাঠে।

প্রিমিয়ার লিগের শীর্ষ দুই দলও আজ মাঠে নামবে। ৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা আর্সেনাল খেলবে বর্নমাথের বিপক্ষে। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৭৯ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুগুজরাট টাইটানস

রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

 

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংসঢাকা আবাহনী              

বিকেল ৫.৪৫ মিনিট, টি স্পোর্টস

 

লা লিগা

রেয়াল মাদ্রিদকাদিস                    

রাত ৮.১৫ মিনিট, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

জিরোনাবার্সেলোনা                      

রাত ১০.৩০ মিনিট, র‍্যাবিটহোল ও স্পোর্টস ১৮–১

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

আর্সেনালবর্নমাথ

বিকেল ৫.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

বার্নলিনিউক্যাসল                         

রাত ৮টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ম্যানচেস্টার সিটিউলভারহ্যাম্পটন    

রাত ১০.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

বুন্দেসলিগা

স্টুটগার্টবায়ার্ন মিউনিখ 

সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

 

সৌদি প্রো লিগ

আল নাসরআল ওয়েহদা  

রাত ১২টা, সনি স্পোর্টস টেন ৫