জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়ার কথা ছিল বাংলাদেশের। তবে প্রথম দুই ম্যাচ দেখে তা বোঝার উপায় ছিল না। স্কোয়াডের শক্তি-দুর্বলতা পরীক্ষা না করে ম্যাচ জেতাটাই জরুরি মনে করেছে স্বাগতিক দল। সে হিসেবে আজ তাদের ইচ্ছাপূরণের দিন। কারণ আজ জিতলেই সিরিজ জয় নিশ্চিত হবে বাংলাদেশের।
ওদিকে চ্যাম্পিয়নস লিগে আজ জানা যাবে প্রথম ফাইনালিস্টের নাম। সেমিফাইনালের দ্বিতীয় লেগে পিএসজির মাঠে খেলতে যাবে বরুসিয়া ডর্টমুন্ড। প্রথম লেগে ১-০ গোলে জয় পেয়েছে ডর্টমুন্ড। এই মৌসুমে ঘরের চেয়ে প্রতিপক্ষের মাঠে ডর্টমুন্ডের পারফরম্যান্স ভালো। তবে গ্রুপপর্বে পার্ক দে প্রিন্সেসেই হেরেছিল ডর্টমুন্ড।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
৩য় টি-টোয়েন্টি
বাংলাদেশ-জিম্বাবুয়ে
বেলা ৩টা, টি স্পোর্টস ও গাজী টিভি
আইপিএল
দিল্লি-রাজস্থান
রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি
ফুটবল
ফেডারেশন কাপ: সেমিফাইনাল
মোহামেডান-পুলিশ
বেলা ৩টা, টি স্পোর্টস ডিজিটাল
উয়েফা চ্যাম্পিয়নস লিগ
পিএসজি-ডর্টমুন্ড
রাত ১টা, সনি স্পোর্টস ২