টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

শেষ সময়ে এসে জমে উঠেছে আইপিএলের পয়েন্ট টেবিল। প্রতিটা ম্যাচ শেষেই প্লে-অফের সমীকরণ বদলে যাচ্ছে। গতকাল গ্রুপ পর্বের ম্যাচে লক্ষ্মৌ সুপার জায়ান্টসকে হারিয়েও বিদায় একরকম নিশ্চিত হয়েছে দিল্লি ক্যাপিটালসের। ১৪ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার পাঁচে ঋষভ পন্তেরা।

প্লে-অফে যেতে এখন তাঁদের তাকিয়ে থাকতে হবে অন্যদের ওপর। নির্দিষ্ট করে করে বললে, সানরাইজার্স হায়দরাবাদ যদি পরের দুটি ম্যাচে খুব বড় ব্যবধানে হারে, জটিল সমীকরণে তখন কিছুটা আশা জাগতে পারে দিল্লির। বর্তমানে ১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার চারে হায়দরাবাদ।

টুর্নামেন্টে আজও একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে রাজস্থান। অন্যদিকে সমান ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে থাকা পাঞ্জাবের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। 

ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ব্রাইটনের মাঠে খেলতে নামবে চেলসি। আরেক ম্যাচে নিউক্যাসলের মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল

রাজস্থান রয়্যালসপাঞ্জাব কিংস                   

রাত ৮টা, গাজী টিভি, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রাইটনচেলসি

রাত ১২.৪৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

ম্যানচেস্টার ইউনাইটেডনিউক্যাসল             

রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

হেতাফেআতলেতিকো মাদ্রিদ

রাত ২টা, র‍্যাবিটহোল, স্পোর্টস ১৮–১

 

টেনিস

ইতালিয়ান ওপেন

কোয়ার্টার ফাইনাল

সন্ধ্যা ৭টা, সনি স্পোর্টস টেন ৫