টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে এরইমধ্যে শিরোপা নিশ্চিত করেছে বসুন্ধরা কিংস। তবে লিগের খেলা এখনো শেষ হয়নি। ১৮ রাউন্ডের টুর্নামেন্টের ১৭তম রাউন্ডে আজ বিকেলে রহমতগঞ্জের মুখোমুখি লিগে টানা চারবারের চ্যাম্পিয়নরা।

আইপিএলে এরইমধ্যে ফাইনালে উঠেছে কলকাতা নাইট রাইডার্স। অপর ফাইনালিস্ট নির্ধারিত হবে আজকের দ্বিতীয় কোয়ালিফায়ারে। আজ চিদাম্বরামে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস। বৃষ্টির কারণে ম্যাচটি না হলে সেক্ষেত্রে পয়েন্ট তালিকার ওপরে থাকার সুবাদে ফাইনালে উঠবে হায়দরাবাদ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

আইপিএল: কোয়ালিফায়ার ২

হায়দরাবাদ-রাজস্থান

রাত ৮টা, টি স্পোর্টস ও গাজী টিভি

 

ফুটবল

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল

বসুন্ধরা কিংস-রহমতগঞ্জ

বিকেল ৪টা, টি স্পোর্টস

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

গোলস অব দ্য সিজন

সন্ধ্যা ৬.৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

নেটবাস্টার্স

রাত ৮-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১