টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

শারজাতে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৯২ রানে হেরেছিল বাংলাদেশ। গত বুধবারের ওই ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে ২৩৬ রানের লক্ষ্য দিয়েছিল আফগানরা। রান তাড়ায় শুরুতে উইকেট হারালেও ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। একটা পর্যায়ে ২ উইকেটে ১২০ রানে পৌঁছেছিলেন নাজমুল হোসেন শান্তরা।

জয় থেকে ১১৬ রান দূরে বাংলাদেশ। হাতে তখনো ৮ উইকেট। এরপর অবিশ্বাস্যভাবে পরের ২৩ রান তুলতেই গুটিয়ে যায় বাংলাদেশ। ম্যাচটা হেরে বসে বড় ব্যবধানে। একই সঙ্গে সিরিজেও পিছিয়ে পড়ে ১-০ ব্যবধানে। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে আজ মাঠে নামবে দুদল। একই ভেন্যুতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

আজ জিতলে সিরিজে সমতা ফেরাবেন নাজমুল হোসেন শান্তরা। আর হারলে আজই সিরিজ নিশ্চিত হবে আফগানদের। বাংলাদেশের জন্য আজকের ম্যাচটি তাই সিরিজে টিকে থাকার।

ইউরোপিয়ান ফুটবলে আজ একাধিক বড় দল মাঠে নামছে। প্রিমিয়ার লিগে ব্রাইটনের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। অন্যদিকে ঘরের মাঠ অ্যানফিল্ডে অ্যাস্টন ভিলাকে আতিথ্য দেবে লিভারপুল। লা লিগায় ওসাসুনার মুখোমুখি হবে রেয়াল মাদ্রিদ।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বাংলাদেশ-আফগানিস্তান

২য় ওয়ানডে

বিকেল ৪টা , ইউরোস্পোর্ট, নাগরিক টিভি ও টি স্পোর্টস

 

শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড

১ম টি-টোয়েন্টি

সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

 

মেয়েদের বিগ ব্যাশ লিগ

মেলবোর্ন রেনেগেডস-মেলবোর্ন স্টার্স

সকাল ১০টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রিসবেন হিট-অ্যাডিলেড স্টাইকার্স

দুপুর ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ওয়েস্ট হাম-এভারটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

ব্রাইটন-ম্যানচেস্টার সিটি

রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিভারপুল-অ্যাস্টন ভিলা

রাত ২টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

লা লিগা

রেয়াল মাদ্রিদ-ওসাসুনা

সন্ধ্যা ৭টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট

 

জার্মান বুন্দেসলিগা

মাইনৎস-বরুসিয়া ডর্টমুন্ড

রাত ৮.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ১

পাউলি-বায়ার্ন মিউনিখ

রাত ৮.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২