অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এরইমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গ্রুপপর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়ে শেষ চারের টিকিট কাটেন আজিজুল হাকিম তামিমরা। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। লঙ্কানরাও এরইমধ্যে গ্রুপ পর্বের দুই ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিট হাতে পেয়েছে। বাংলাদেশ-শ্রীলঙ্কা আজকের ম্যাচটি তাই গ্রুপ সেরা হওয়ার লড়াই।
কিংস্টনে দারুণ একটা দিন কাটিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ-লিটন দাসদের ১৬৪ রানের বিপরীতে ১ উইকেটে ৭০ রানে তৃতীয় দিন শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। তবে গতকাল সুবিধা করতে পারেনি স্বাগতিক ব্যাটসম্যানরা। বাংলাদেশি বোলারদের তোপে গুটিয়ে যায় ১৪৬ রানে। নাহিদ রানা টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫ উইকেট নিয়েছেন।
১৮ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারালেও সাহসী ব্যাটিংয়ে দিনের শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১৯৩ রান করে বাংলাদেশ। তৃতীয় দিন শেষে সফরকারীরা এগিয়ে ২১১ রানে।
জিম্বাবুয়েকে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাত্তাই দেয়নি পাকিস্তান। ৫৭ রানের জয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। আজ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুদল।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
অ-১৯ এশিয়া কাপ ক্রিকেট
বাংলাদেশ-শ্রীলঙ্কা
বেলা ১১টা, সনি স্পোর্টস ৫
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
কিংস্টন টেস্ট-৪র্থ দিন
রাত ৮.৪৫ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক
জিম্বাবুয়ে-পাকিস্তান
২য় টি-টোয়েন্টি
বিকেল ৫.৩০ মিনিট, পিটিভি স্পোর্টস
জাতীয় ক্রিকেট লিগ
বরিশাল-ঢাকা বিভাগ
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি
রাজশাহী-সিলেট
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি
খুলনা-রংপুর
সকাল ১০টা, ইউটিউব/বিসিবি
ফুটবল
ফেডারেশন কাপ
বসুন্ধরা–ব্রাদার্স
বেলা ২.৩০ মিনিট, টি স্পোর্টস
ইংলিশ প্রিমিয়ার লিগ
ইপসউইচ-প্যালেস
রাত ১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লেস্টার-ওয়েস্ট হাম
রাত ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২