৮ ছেড়ে ৪-এ বাংলাদেশ

আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ০৬:১৯ পিএম

নেপালের বিপক্ষে বাংলাদেশ জিতবে – ক্রিকেটের অনিশ্চয়তাকে এক পাশে রেখেই সেটা ম্যাচের আগে অনুমিত ছিল। নেপাল, আফগানিস্তান আর শ্রীলঙ্কার গ্রুপ থেকে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে উঠবে, সেই আশাও বাস্তবতার নিরিখে দুরূহ মোটেও ছিল না।

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ দুটি বক্সেই ‘টিক’ দিয়েছে। দুবাইয়ে আজ নেপালকে সহজেই হারিয়েছে, তাতে টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনালে ওঠাও নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। নেপাল অনেক কষ্টেসৃষ্টে ১৪১ রান তুলতেই অলআউট হয়ে গেছে, ওপেনার জাওয়াদ আবরারের ৫৯ রানের পর অধিনায়ক আজিজুল হাকিম তামিমের অপরাজিত ৫২ রানে বাংলাদেশ হেসেখেলেই ৫ উইকেটে জিতে গেছে।

গ্রুপ পর্বে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি বাকি আছে, আগামী মঙ্গলবার সে ম্যাচে জয়ী দল গ্রুপ সেরা হিসেবে সেমিফাইনালে যাবে।

আফগানিস্তানকে আগের ম্যাচে ৪৫ রানে হারানোর পরই বাংলাদেশের সেমিফাইনালে খেলা প্রায় নিশ্চিত হয়ে যায়। নেপাল তো আর অবিশ্বাস্য কোনো ঘটনা না ঘটলে বাংলাদেশকে হারাতে পারার কথা নয়! এর মধ্যে আজ নেপালকে আগে ব্যাটিংয়ে পাঠিয়ে বাংলাদেশ বোলিংয়েই অর্ধেক কাজ সেরে ফেলে।   

ওপেনার আকাশ ত্রিপাঠির ৭৭ বলে ৪৩ রান, উইকেটকিপার উত্তম মাগারের ৬৯ বলে ২৯ রান আর শেষ দিকে অভিষেক তিওয়ারির ৩৫ বলে ২৯ রান – নেপালের ইনিংসে বলার মতো স্কোর এ তিনটিই। এর বাইরে বাকি আট ব্যাটসম্যানই দুই অঙ্ক ছুঁতে পারেননি। যাঁরা রান করেছেন, তাঁদের কারওই স্ট্রাইকরেট ১০০ ছোঁয়নি, ত্রিপাঠি (৫৫.৮৪) আর অভিষেকের (৮২.৮৫) বাইরে ৫০-এর বেশি স্ট্রাইকরেটই কারও নেই। ‘টেস্টসুলভ’ এমন ব্যাটিংয়ের পরও ১৪১ রান করে যখন অলআউট হয় নেপাল, ইনিংসে ২৬ বল তখনো বাকি।

জবাবে বাংলাদেশ প্রথম ওভারেই ওপেনার কালাম সিদ্দিকীকে (০) হারালেও দ্বিতীয় উইকেটে জাওয়াদের সঙ্গে ৯১ রানের জুটি গড়ে দলকে জয়ের পথে এগিয়ে দেন অধিনায়ক তামিম। এরপর বাংলাদেশ অবশ্য জোড়ায় জোড়ায় উইকেট হারিয়েছে। জাওয়াদের (৬৫ বলে ৫ চার ৪ ছক্কায় ৫৯) পরের বলেই শিহাব জেমসও (০) দলকে ৯১ রানে রেখেই প্যাভিলিয়নে ফেরেন।

ফরিদ হোসেনের (১৩) সঙ্গে আবার ৪৩ রানের জুটি গড়েন তামিম। এরপর আবার পরপর দুই বলে দুই উইকেট। দলকে ১৩৪ রানে রেখে ফরিদের পর আউট হয়ে যান রিজান হোসেনও (০)। তবে ততক্ষণে বাংলাদেশ তো জয়ের একেবারে কাছেই পৌঁছে গেছে, বাকি পথটুকু দেবাশীষ দেবাকে (৫) নিয়ে নির্বিঘ্নেই পাড়ি দেন তামিম। শেষ পর্যন্ত তাঁর অপরাজিত ৫২ রানের ইনিংস এসেছে ৭২ বলে, ২ চার ৩ ছক্কায়।

লিটনের বদলে জিম্বাবুয়ের বিপক্ষে অধিনায়কত্ব করছেন তাওহীদ হৃদয়। জিম্বাবুয়ের বিপক্ষে না খেলা লিটনকে নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে বিসিবি। শুধু এই ম্যাচ নয়...
লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
আবুধাবি টেস্টে হ্যাটট্রিকসহ ৫ উইকেট শিকার হাসান মাহমুদের। বাংলাদেশের ৩৪৬ রানের জবাবে আফগানরা অলআউট ২৪০ রানে। দ্বিতীয় ইনিংসে নেমে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৫ রান।
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
মুম্বাইয়ে একটি অনুষ্ঠানস্থল থেকে গাড়িতে করে বের হওয়ার সময় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে ছোড়া হয়েছে তিন থেকে চার রাউন্ড গুলি। এ ঘটনায় অক্ষত রয়েছেন তিনি। তবে তাঁর গাড়িচালক ও কাছাকাছি...
ভারতের আগরতলা থেকে কলকাতাগামী একটি এয়ার অ্যাম্বুলেন্সের প্রধান দরজা মাঝ আকাশে আংশিক খুলে যাওয়ায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। রোববার দুপুরে এ ঘটনা ঘটে। অবতরণের পর...
বর্তমানে আবদুল গনি রোডে অবস্থিত সচিবালয়। রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে। ২০২৯ সালে নতুন জায়গায় অফিস শুরু হবে।...
এবার অমর একুশের বইমেলা শুরু হবে ৭ জানুয়ারি থেকে। মাসব্যাপী এ আয়োজন চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলা একাডেমির এক বিজ্ঞপ্তিতে বইমেলার এ সময়সূচি জানানো হয়েছে। রোববার বাংলা একাডেমির মহাপরিচালক...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর