টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

টেস্ট সিরিজে ড্রয়ের (১-১) পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে হেরেছে বাংলাদেশ। সেন্ট কিটসে উইন্ডিজকে ২৯৫ রানের লক্ষ্য দিয়ে শেষ পর্যন্ত ৫ উইকেটের হার সঙ্গী হয় মেহেদী হাসান মিরাজদের। একই ভেন্যুতে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে সাতটায়।

টেস্ট, টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকা সফরে গেছে পাকিস্তান। আজ ডারবানে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে প্রোটিয়াদের মুখোমুখি হবেন মোহাম্মদ রিজওয়ান-বাবর আজমরা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০ টায়।  

উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ রাতে মাঠে নামবে লিভারপুল, রেয়াল মাদ্রিদ, ইন্তের মিলান, বায়ার্ন মিউনিখের মতো দলগুলো।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ

২য় ওয়ানডে

রাত ৭.৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক

 

দক্ষিণ আফ্রিকা-পাকিস্তান

১ম টি-টোয়েন্টি

রাত ১০টা, স্পোর্টস ১৮-১ ও পিটিভি স্পোর্টস

 

ফুটবল

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

জিরোনা-লিভারপুল

রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ২

জাগরেব-সেল্টিক

রাত ১১.৪৫ মিনিট, সনি স্পোর্টস ৫

লেভারকুসেন-ইন্তের মিলান

রাত ২টা, সনি স্পোর্টস ১

আতালান্তা-রেয়াল মাদ্রিদ

রাত ২টা, সনি স্পোর্টস ২

লাইপজিগ-অ্যাস্টন ভিলা

রাত ২টা, সনি স্পোর্টস ৩

শাখতার-বায়ার্ন

রাত ২টা, সনি স্পোর্টস ৫