গতকাল সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শেষ ওভারের নাটকীয়তায় বাংলাদেশ ৭ রানের জয় পেয়েছে। আগে ব্যাটিং করে সৌম্য সরকার-শামীম পাটোয়ারির ব্যাটে ভর করে নির্ধারিত ২০ ওভারে ১৪৭ রান করেছিল সফরকারীরা। জবাবে ব্যাটিংয়ে নামা উইন্ডিজকে ১৪০ রানে আটকে দেন শেখ মেহেদী-হাসান মাহমুদেরা।
আগামীকাল সকালে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। এ ম্যাচ জিতলে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেবে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ সময় আজ সন্ধ্যায় মাঠে নামবে পাকিস্তান। এনসিএল টি-টোয়েন্টিতে সকালে ঢাকা বিভাগের মুখোমুখি হবে খুলনা বিভাগ। দুপুরে ঢাকা মহানগরের প্রতিপক্ষ সিলেট বিভাগ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ
২য় টি-টোয়েন্টি
আগামীকাল সকাল ৬টা, টি স্পোর্টস ও নাগরিক
অস্ট্রেলিয়া–ভারত
ব্রিসবেন টেস্ট–৪র্থ দিন
ভোর ৫.৫০ মিনিট, স্টার স্পোর্টস ১
দক্ষিণ আফ্রিকা–পাকিস্তান
১ম ওয়ানডে
সন্ধ্যা ৬টা, পিটিভি স্পোর্টস
এনসিএল টি২০
ঢাকা বিভাগ–খুলনা বিভাগ
সকাল ৯.৩০ মিনিট, টি স্পোর্টস
সিলেট বিভাগ–ঢাকা মহানগর
দুপুর ১.৩০ মিনিট, টি স্পোর্টস
অনূর্ধ্ব–১৯ নারী এশিয়া কাপ
বাংলাদেশ–মালয়েশিয়া
সকাল ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
ভারত–নেপাল
দুপুর ১২টা, সনি স্পোর্টস টেন ৫
ভারত–ওয়েস্ট ইন্ডিজ (নারী)
২য় টি–টোয়েন্টি
সন্ধ্যা ৭.৩০ মিনিট, স্পোর্টস ১৮-১
বিগ ব্যাশ লিগ
সিডনি থান্ডার–অ্যাডিলেড স্টাইকার্স
দুপুর ২.১৫ মিনিট, স্টার স্পোর্টস ২