টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

নারী বিশ্বকাপ বাছাইয়ে গতকাল থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ডগড়া জয় পেয়েছে বাংলাদেশ। টুর্নামেন্টে আজও দুটি ম্যাচ আছে। দিনের খেলায় স্কটল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান, অন্য ম্যাচে আয়ারল্যান্ডের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০ টায়।

পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগ পিএসএলের উদ্বোধন আজ। দিনের একমাত্র ম্যাচে আজ ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামবে লাহোর কালান্দার্স। এ ম্যাচ দিয়ে পিএসএলে অভিষেক হতে পারে রিশাদ হোসেনের। বাংলাদেশি অলরাউন্ডারকে দলে নিয়েছে লাহোর।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

নারী বিশ্বকাপ বাছাই

পাকিস্তানস্কটল্যান্ড

সকাল ১০.৩০ মিনিট, আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপ

আয়ারল্যান্ডওয়েস্ট ইন্ডিজ

সকাল ১০.৩০ মিনিট, আইসিসি ডট টিভি ও স্পোর্টজেডএক্স অ্যাপ

 

আইপিএল

চেন্নাই সুপার কিংসকলকাতা নাইট রাইডার্স

রাত ৮টা, স্টার স্পোর্টস ১ ও টি স্পোর্টস

 

পিএসএল

ইসলামাবাদ ইউনাইটেডলাহোর কালান্দার্স

রাত ৯.৩০ মিনিট, নাগরিক টিভি ও সনি স্পোর্টস টেন ১

 

ফুটবল

জার্মান বুন্দেসলিগা

ভলফ্সবুর্গলাইপজিগ

রাত ১২.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫

 

লা লিগা

ভ্যালেন্সিয়াসেভিয়া

রাত ১টা, স্পোর্টজেডএক্স অ্যাপ