পিএসএলে বেদম মার খেলেন রিশাদ, রেকর্ডেও বিস্বাদ

আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ০৯:১৮ এএম

পিএসএলে গতকাল সোমবার ভুলে যাওয়ার মতো একটা দিন কাটিয়েছেন রিশাদ হোসেন। মুলতান সুলতানসের বিপক্ষে ব্যাট হাতে যেমন ব্যর্থ হয়েছেন, ছন্দ খুঁজে পাননি বল হাতেও। আর রিশাদের বেহাল দিনে ম্যাচটা বড় ব্যবধানেই হেরেছে তাঁর দল রাওয়ালপিন্ডিজ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮২ রানের সংগ্রহ পায় রিশাদের দল। রান তাড়ায় নেমে ইনিংসের ২২ বল ও ৭ উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় মুলতান।

ভুলে যাওয়ার মতো দিন কাটানো রিশাদ ব্যাট হাতে ১ রান করার পর ৩ ওভারে ৪৬ রান দিয়ে উইকেটশূন্য থাকেন। স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে কখনোই এত রান দেননি রিশাদ।

এবারের পিএসএলে রিশাদ গতকালের আগে আরও দুদিন ব্যাটিংয়ের সুযোগ পেয়েছিলেন। এর মধ্যে এক ম্যাচে ০ রানে অপরাজিত থাকার পর আরেক ম্যাচে মোটে ৩ রান করেন। গতকাল রানখরা কাটানোর ভালো সুযোগ ছিল রিশাদের সামনে।

বাংলাদেশি তারকা যখন উইকেটে যান, তখন ইনিংসের ১৫তম ওভারের খেলা চলে। রাওয়ালপিন্ডিজের স্কোরবোর্ডে তখন ৬ উইকেটে ১২৭ রান। কিন্তু রিশাদ ব্যাটহাতে তেমন কোনো প্রভাব রাখতে পারেননি। উইকেটে টিকে ছিলেন মোটে ৩ বল। ফয়সাল আকরামের বলে স্টিভেন স্মিথের হাতে ধরা পড়ে থেমে যায় রিশাদের ৩ বলে ১ রানের ইনিংস।

পরে বল হাতে শুরুটা ভালো হলেও সেটা ধরে রাখতে পারেননি রিশাদ। বাংলাদেশি লেগ স্পিনার সপ্তম ওভারে প্রথমবার বোলিংয়ে গিয়ে মোটে ৪ রান দেন। কিন্তু নিজের দ্বিতীয় ও দলের ১০ ওভারে চার ছক্কাসহ হজম করেন ২৬ রান। এরপর ১৫তম ওভারে আরেকবার বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন। ওই ওভারে ২ ছক্কাসহ আরও ১৬ রান দেন রিশাদ।

স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি ছিল রিশাদের ১১২তম ম্যাচ। এর মধ্যে জাতীয় দলের জার্সিতে টি-টোয়েন্টি খেলেছেন ৫৫টি। বাকি ৫৭টি ম্যাচ খেলেছেন স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টি। এই ৫৭টি ম্যাচের মধ্যে গতকালই সবচেয়ে খরুচে বোলিং করেছেন রিশাদ।

স্বীকৃত ঘরোয়া টি-টোয়েন্টিতে এর আগে রিশাদ এক ম্যাচে সবচেয়ে বেশি ৪৫ রান দিয়েছিলেন গত বছরের পিএসএলে। তখন লাহোর কালান্দার্সের হয়ে খেলছিলেন রিশাদ। আর ওই ম্যাচও প্রতিপক্ষ ছিল মুলতান। তবে সে ম্যাচে ৪ ওভার বোলিং করেছিলেন বাংলাদেশি লেগস্পিনার। আর গতকাল ৩ ওভারেই সেটি ছাড়িয়ে গেলেন রিশাদ।

তবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এর চেয়েও বেশি রান রিশাদ দিয়েছেন তিনবার। এর মধ্যে দুবার পাকিস্তানের বিরুদ্ধে (৪ ওভারে ৫০ ও ৫৫) , আরেকবার প্রতিপক্ষ ছিল ভারত (৪ ওভারে ৫৫)।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর