রিশাদ বাংলাদেশে, পিএসএলে বিদায় নিল তাঁর দল

আপডেট : ১৯ এপ্রিল ২০২৬, ১১:২১ এএম

এবারের পিএসএলে রিশাদ হোসেনকে দলে নিয়েছে রাওয়ালপিন্ডি পিন্ডিজ। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে জাতীয় দলের সিরিজ থাকায় ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্ট পুরোটা খেলতে পারছেন না রিশাদ। দেশে ফেরার আগে রাওয়ালপিন্ডিজের হয়ে চারটি ম্যাচ খেলেছেন তিনি।

দেশে থাকতেই দুঃসংবাদ পেয়েছেন রিশাদ। গতকাল শনিবার লাহোর কালান্দার্সের বিপক্ষে হেরে টুর্নামেন্টে গ্রুপপর্বের ৩ ম্যাচ বাকি থাকতেই বিদায়ঘণ্টা বেজেছে রাওয়ালপিন্ডির।

করাচিতে গতকাল আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ২১০ রান তুলেছিল লাহোর। জবাবে ইনিংসের শেষ পর্যন্ত ব্যাটিং করে ৯ উইকেটে ১৭৮ রানে থামে রাওয়ালপিন্ডির ইনিংস। তাতে ৩২ রানের হার সঙ্গী হয় রিশাদের দলের।

এবারের টুর্নামেন্টে মোটেও সুবিধা করতে পারেনি রাওয়ালপিন্ডি। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি ফ্র্যাঞ্চাইজিটি।  অন্যদিকে টানা তিন হারের পর গতকাল টুর্নামেন্টে তৃতীয় জয়ের দেখা পেয়েছে লাহোর।

রাওয়ালপিন্ডির মতো এবারের টুর্নামেন্টে রিশাদের পারফরম্যান্সও ছিল অনুজ্জ্বল। দেশে ফেরার আগে যে চার ম্যাচ খেলেছেন, তাতে মোটে ২ উইকেট পেয়েছেন। আর ৩ ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে মোটে ৪ রান করেছেন তিনি।

উল্লেখ্য, যে লাহোরের কাছে হেরে রিশাদের দল বিদায় নিয়েছে, সেই লাহোরে এবার খেলেছেন মোস্তাফিজুর ও পারভেজ হোসেন ইমন। এর মধ্যে ইমন চোটে পড়েছেন, আর মোস্তাফিজ এখন নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে ব্যস্ত।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর