সিলেট টেস্টের প্রথম ইনিংসে ১৯১ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। অন্যদিকে জিম্বাবুয়ে প্রথম ইনিংসে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়েছে। গতকাল সোমবার টেস্টের দ্বিতীয় দিনের শেষ ভাগে দ্বিতীয় ইনিংসে ১৩ ওভার ব্যাটিংয়ের সুযোগ পেয়েছে বাংলাদেশ। তাতে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে স্বাগতিকরা। ২৫ রানে পিছিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করবে ফিল সিমন্সের শিষ্যরা।
আইপিএলে আজ একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় লক্ষ্মৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালস। আর পিএসএলে আজ মুলতান সুলতানসের বিপক্ষে মাঠে নামবে রিশাদ হোসেনের লাহোর কালান্দার্স।
প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটি, লা লিগায় বার্সেলোনার ম্যাচ আছে আজ। এছাড়া দেশের ঘরোয়া ফুটবলে ফেডারেশন কাপের ফাইনালে মুখোমুখি হবে আবাহনী লিমিটেড ও বসুন্ধরা কিংস।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ–জিম্বাবুয়ে
সিলেট টেস্ট, ৩য় দিন
সকাল ১০ টা, বিটিভি
আইপিএল
লক্ষ্ণৌ সুপার জায়ান্টস–দিল্লি ক্যাপিটালস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
পিএসএল
মুলতান সুলতানস–লাহোর কালান্দার্স
রাত ৯টা, নাগরিক টিভি
ফুটবল
ফেডারেশন কাপ ফাইনাল
আবাহনী লিমিটেড–বসুন্ধরা কিংস
দুপুর ২.৪৫ মিনিট, টি স্পোর্টস
সৌদি প্রো লিগ
দামাক–আল নাসর
রাত ১০টা, সনি স্পোর্টস টেন ২
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি–অ্যাস্টন ভিলা
রাত ১টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১
লা লিগা
বার্সেলোনা–মায়োর্কা
রাত ১.৩০ মিনিট, স্পোর্টজেডএক্স অ্যাপ