টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ঢাকা প্রিমিয়ার লিগের অলিখিত ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী এ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী ও মোহামেডান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু সকাল ৯ টায়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৫ ম্যাচ খেলে ২৬ পয়েন্ট নিয়ে সবার টেবিলে সবার ওপরে আছে আবাহনী। সমান ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে মোহামেডান। তাই আজ জিতলে কোনো সমীকরণ ছাড়াই নিজেদের ২৪তম শিরোপা জিতে নেবে আবাহনী। কোনো কারণে ম্যাচে ফল না এসেই নিষ্পত্তি হলেও আবাহনীর ঘরেই যাবে শিরোপা।

অন্যদিকে সুযোগ আছে মোহামেডানেরও। সেক্ষেত্রে আজ তাদের জিততেই হবে। তখন আবাহনী-মোহামেডান দুদলেরই পয়েন্ট হবে সমান ২৬। তবে মুখোমুখি দেখায় এগিয়ে থাকার হিসেবে চ্যাম্পিয়ন হবে মোহামেডান।

আইপিএলে আজ দিল্লি-ক্যাপিটালসের মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স। পিএসএলেও একটি ম্যাচ আছে আজ। এছাড়া রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের প্রথম লেগে আর্সেনালের মাঠে আতিথ্য নেবে পিএসজি।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

ঢাকা প্রিমিয়ার লিগ

মোহামেডানআবাহনী

সকাল ৯টা, টি স্পোর্টস

গাজী গ্রুপঅগ্রণী ব্যাংক

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

গুলশানলিজেন্ডস অব রূপগঞ্জ

সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

 

আইপিএল

দিল্লি ক্যাপিটালসকলকাতা নাইট রাইডার্স

রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১

 

পিএসএল

কোয়েটা গ্ল্যাডিয়েটর্সমুলতান সুলতানস

রাত ৯টা, নাগরিক টিভি

 

ফুটবল

ফেডারেশন কাপ

ফাইনাল

বসুন্ধরা কিংসআবাহনী

বিকেল ৩–৩০ মি., টি স্পোর্টস ইউটিউব চ্যানেল

 

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

সেমিফাইনাল ১ম লেগ

আর্সেনালপিএসজি

রাত ১টা, সনি স্পোর্টস টেন ২