বুলবুলের সময়ে বন্ধ, তামিম আসতেই খুলে গেল ‘তালা’

আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ০৯:৫৭ এএম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বোর্ডকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে রাজি হয়নি ক্লাবগুলো। এবার অবশ্য তামিম ইকবালের বোর্ড আসতেই সেই সিদ্ধান্তে এল বড় পরিবর্তন।  দায়িত্ব নেওয়ার তিন দিনের মাথায় গতকাল সন্ধ্যায় ক্লাবগুলোর সঙ্গে বৈঠকে বসেন বিসিবির নতুন সভাপতি (অ্যাডহক) তামিম ইকবাল।

বৈঠকের পরই সিদ্ধান্ত আসে দ্রুত শুরু হচ্ছে লিগ। চলতি মাসেই হবে দলবদল। তবে এবার সুপার লিগ ছাড়াই হবে ঢাকা প্রিমিয়ার লিগ। সবগুলো ক্লাব খেলার ব্যাপারে নিশ্চয়তা দেওয়ায় ১২ ক্লাব নিয়েই হচ্ছে আসন্ন ডিপিএল।  

দলবদলের সম্ভাব্য সময় ২১ ও ২২ এপ্রিল। গতকালকের সভায় লিগের ক্লাবগুলোর জন্য বিসিবির অনুদান ১৫ থেকে বাড়িয়ে ২৫ লাখ করা হয়েছে। আগের আসরের মতো এবারও থাকছে না বিদেশি ক্রিকেটার। মূলত বিশ্বকাপে বাংলাদেশ না খেলায় দেশের ক্রিকেটারদের সুযোগ দিতেই এমন সিদ্ধান্ত। 

এবারের ডিপিএল হবে সিঙ্গেল লিগ পদ্ধতিতে। পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে। সময় স্বল্পতার কারণে থাকছে না সুপার লিগ। 

এদিকে ডিপিএল নিয়ে আরও একাধিক নতুন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এত দিন ম্যাচ ডেতে দুপুরের খাবার ক্লাবগুলোর নিজেদেরই ব্যবস্থা করতে হতো। এখন থেকে ক্রিকেট বোর্ডই এই ব্যবস্থা করবে। এছাড়া মেডিকেল সাপোর্ট ও আইসিইউ অ্যাম্বুলেন্সও থাকবে।

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
কিন্তু গেইলের সেই ১৩ বছর আগের রেকর্ড ভেঙে দিয়েছেন সাউথ আফ্রিকার ২০ বছর বয়সী ব্যাটসম্যান লুয়ান দ্রে প্রিটোরিয়াস। সিএসএ টি-টোয়েন্টি চ্যালেঞ্জে ৭৯ বলে অপরাজিত ১৮৮ রানের ইনিংস খেলেছেন বাঁহাতি এ...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
মুশতাকের মতে, শুধু ঘরের মাঠেই নয়, বাংলাদেশ এখন দেশের বাইরেও টেস্টে যেকোনো দলকে হারানোর সামর্থ্য রাখে। আর এই সাফল্যের পেছনে খেলোয়াড়দের মানসিকতাকেই কৃতিত্ব দিয়েছেন তিনি।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর