ভিন্ন কাহিনীর কথা জানিয়ে সব বলতে না পারার আক্ষেপ শোনালেন নিষিদ্ধ তাওহিদ হৃদয়

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:২৫ পিএম

ঢাকা প্রিমিয়ার লিগের এবারের মৌসুমে বিতর্ক কম হয়নি। বিসিবির আচমকা সিদ্ধান্ত বদল, ফের ইউটার্ন নিয়ে শাস্তি পিছিয়ে দেয়া সব মিলিয়ে ডিপিএল যেন পরিণত হয়েছিল সার্কাসের মঞ্চে। যার নেপথ্যে ছিল মোহামেডানের অধিনায়ক তাওহিদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু।

এবার নিজের নিষেধাজ্ঞা ইস্যুতে মুখ খুলেছেন তাওহিদ হৃদয়। আজ তাঁর দল মোহামেডানকে হারিয়ে ঢাকা প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে আবাহনী।

মিরপুরে মোসাদ্দেক হোসেন সৈকতের অপরাজিত ৭৮ রান ও মোহাম্মদ মিঠুনের অপরাজিত ৬৬ রানের ইনিংসে ৫৬ বল আগেই ৬ উইকেট হাতে রেখে চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। নতুন করে চার ম্যাচ নিষিদ্ধ হওয়ায় মাঠে থাকতে পারেননি অধিনায়ক হৃদয়। দলের পরাজয়ের পর এক ফেসবুক পোস্টে মোহামেডানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন হৃদয়।

সেই সঙ্গে হৃদয় আরও জানিয়েছেন, কিছু ঘটনা এখন বলতে পারছেন না, পরে বলবেন।

আম্পায়ারদের সঙ্গে মোহামেডান অধিনায়কের বাকবিতণ্ডায় প্রথমে দুই ম্যাচ নিষেধাজ্ঞা জোটে। কিন্তু এক ম্যাচ পরই নিয়মবহির্ভুতভাবে এক ম্যাচ কমিয়ে আনে আম্পায়ার্স কমিটি। অথচ, এই কমিটির সেই ক্ষমতাই নেই। পরে সমালচনার মুখে সে সিদ্ধান্ত থেকে সরে আসে বোর্ড।

কিন্তু আবার তামিম ইকবালের নেতৃত্বে ক্রিকেটারদের অবস্থানের পর বোর্ড সে নিষেদ্ধাজ্ঞা এক বছরের জন্য পিছিয়ে দেওয়া হয়। কিন্তু মাঠে নেমেই আবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ঠি প্রকাশ করে এক ডিমেরিট পয়েন্ট জোগাড় করে চার ম্যাচের নিষেধাজ্ঞা পান।

সে দিকে ইঙ্গিত করে আজ এক ফেসবুক পোস্টে নিজের মতামত জানিয়েছেন হৃদয়।

পাঠকদের জন্য তাওহীদ হৃদয়ের সেই ফেসবুক পোস্ট হুবহু তুলে ধরা হলো: 

 

‘এবারের প্রিমিয়ার লীগে ২২ গজের বাহিরেও এক প্রকার অলিখিত যুদ্ধ করে গেলো মোহামেডানে স্পোর্টিং ক্লাব। আর কোনো দলকে এতোটা মানসিক যুদ্ধ করতে হয়নি, যতোটা মোহামেডান করেছে।

‍প্রতিটি গল্পের দুটি দিক থাকে। হয়তো একপক্ষের চাপে অপরপক্ষ আমাদের কখনো জানার সুযোগ হয়না। তাই ঢালাওভাবে সবটা না জেনেই আমরা কিছু করে বসি বা বলে ফেলি। একদম শুরু থেকে যদি সবটাই বলতে পারতাম তবে কাহিনী হতো ভিন্ন, যেটা বলতে পারছি না, কেনো পারছি না তা নাহয় পরেই বলবো!!

নিজেদের ভেতর অনেক কিছুই হয়, বড়-ছোট সবাই ভুল করে, পরিবারের অপর মানুষটা যেনো ছোট বা অপমানিত না হয় সেজন‍্য নিজেকেও অনেক কিছু নিজের ঘাড়ে নিতে হয়, আবার সহ‍্য করতে হয়ঃ- হোক সেটা অপমান কিংবা ভালোবাসা। এগুলো মিলেই জীবন। আপাতত এটাই বুঝিয়েছি নিজেকে।

মোহামেডানের কর্তৃপক্ষ প্রত‍্যেকটি ম‍্যাচে আমাকে উপস্থিত রাখার জন‍্য যে চেষ্টা করেছেন তার জন‍্য আমি কৃতজ্ঞ। আমার সতীর্থ প্লেয়ার, শ্রদ্ধেয় কোচ, সংশ্লিষ্ট সকলের প্রতি ভালোবাসা।’

লাল বলের ক্রিকেটে প্রথম উইকেটকিপার হিসেবে দুই ইনিংসেই ৫০+ রানের পাশাপাশি ৯টি ডিসমিসাল করেছেন লিটন। আগের রেকর্ডটি ছিল সাউথ আফ্রিকার ডেনিস লিন্ডসের। ৬০ বছর আগে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই...
বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচির মাঝেই ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতের মাটিতে ত্রিদেশীয় সিরিজ শুরু হবে আগামী ১৭ অক্টোবর। সেই...
বাংলাদেশ টেস্ট মর্যাদা পেয়েছে ২০০০ সালের জুনে। একই বছরের নভেম্বরে প্রথমবার টেস্ট খেলতে নামে বাংলাদেশ। সেই থেকে শুরু করে আজ শুরু হওয়া আফগানিস্তান টেস্টের আগ পর্যন্ত লাল বলের ক্রিকেটে বাংলাদেশ খেলতে...
অবশ্য ম্যাচে একটা সময় পর্যন্ত ভালোভাবেই টিকে ছিল বাংলাদেশ। ৯ ওভার শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৬ রান। জয়ের জন্য শেষ ৪ ওভারে ৩৬ রান দরকার ছিল পাকিস্তানের। এমন পরিস্থিতিতে ইনিংসের ১০ম ওভার...
সাপ্তাহিক ছুটির দিন হলেও আজ খোলা থাকছে সরকারি দপ্তরের পাশাপাশি ব্যাংক। একই সঙ্গে স্বাভাবিক থাকছে শেয়ারবাজারের লেনদেন। দুর্গাপূজার ছুটি সমন্বয়ের কারণে এ পদক্ষেপ নিয়েছে সরকার।
শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। এ বছর পঞ্জিকা অনুযায়ী দুই দিন তিথি থাকায় আগামীকালও উদযাপিত হবে মহাসপ্তমী। সপ্তমী পূজার সবচেয়ে প্রধান এবং প্রথম আচার অনুযায়ী সকালে শাস্ত্রীয় বিধি অনুসারে নবপত্রিকা...
যারা একসময় হরতাল অবরোধ দিয়ে দেশকে অচল করে দেওয়া হবে বলেছিল, আজকের বিরোধী দল তাদেরই সঙ্গী বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। শুক্রবার রাতে...
দেশে টানা কয়েক বছর ধরে বাড়ছে দারিদ্র্যের হার। বিশ্বব্যাংকের হিসাবে, চার বছরে নতুন করে দরিদ্র হয়েছে ৮০ লাখ মানুষ। একই সঙ্গে বেড়েছে ধনী-গরিব আয় বৈষম্য। দারিদ্র্যসীমার কিছুটা ওপরে থাকা প্রায় ৬ কোটি ২০...
লোডিং...

এলাকার খবর