পিএসএলে গতকাল বৃহস্পতিবার এলিমিনেটর ম্যাচে করাচি কিংসকে হারিয়ে দ্বিতীয় কোয়ালিফায়ার নিশ্চিত করেছে সাকিব আল হাসানের লাহোর কালান্দার্স। ফাইনালে ওঠার লড়াইয়ে আজ ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হবে লাহোর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।
আইপিএলে আজ একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এর মধ্যে হায়দরাবাদের বিদায় আগেই নিশ্চিত হয়েছে। অন্যদিকে প্লে-অফ নিশ্চিত করা বেঙ্গালুরুর শীর্ষ দুইয়ে থেকে কোয়ালিফায়ার নিশ্চিত করতে এ ম্যাচটি গুরুত্বপূর্ণ।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ ‘এ’-নিউজিল্যান্ড ‘এ’
২য় বেসরকারি টেস্ট
সকাল ১০টা, টি স্পোর্টস
বাংলাদেশ ইমার্জিং-দ. আফ্রিকা ইমার্জিং
চার দিনের ম্যাচ
সকাল ৯টা, টি স্পোর্টস ইউটিউব
আইপিএল
বেঙ্গালুরু-হায়দরাবাদ
রাত ৮টা, টি স্পোর্টস
পিএসএল: কোয়ালিফায়ার-২
ইসলামাবাদ-লাহোর
রাত ৯টা, নাগরিক টিভি
মেয়েদের টি-টোয়েন্টি
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
রাত ১১.৩৫ মিনিট, সনি স্পোর্টস ১
ট্রেন্ট ব্রিজ টেস্ট-২য় দিন
ইংল্যান্ড-জিম্বাবুয়ে
বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫
ফুটবল
বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল
মোহামেডান-ব্রাদার্স
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব
ওয়ান্ডারার্স-ফকিরেরপুল
বিকেল ৪টা, টি স্পোর্টস ইউটিউব