পাকিস্তানে গিয়ে পেশোয়ারকে চ্যাম্পিয়ন করলেন নাহিদ রানা

আপডেট : ০৪ মে ২০২৬, ০৮:৫০ এএম

নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশে ফেরার পর নাহিদ রানাদের আর এবারের পিএসএলে না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু পেশোয়ার জালমি টুর্নামেন্টের ফাইনালে ওঠায় নাহিদ রানার জন্য বিসিবির কাছে অনুরোধ আসে পাকিস্তান থেকে। এক ম্যাচ খেলার জন্য বাড়তি অর্থ, বাড়তি বোনাস দিয়ে ২৩ বছর বয়সী ডানহাতি পেসারকে উড়িয়ে নিয়ে যায় পেশোয়ার।

ফ্র্যাঞ্চাইজিটি কেন যেকোনো মূল্যে নাহিদ রানাকে পেতে চেয়েছিল, সেটার প্রমাণ আরেকবার দিয়েছেন রানা। লাহোরে গতকাল রোববার পিএসএলের ফাইনালে গতির ঝড় তুলে ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নিয়েছেন বাংলাদেশি পেসার। রানাদের দুর্দান্ত বোলিংয়ে হায়দরাবাদ গুটিয়ে যায় মোটে ১২৯ রানে। রান তাড়ায় ইনিংসের ২৮ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় পেশোয়ার। একই সঙ্গে পিএসএলে ৯ বছর পর চ্যাম্পিয়ন হলো ফ্র্যাঞ্চাইজিটি।

গতকাল নাহিদ রানা প্রথমবার বল হাতে নেন ইনিংসের ৬ষ্ঠ ওভারে। ততক্ষণে ২ উইকেটে ৫৬ রান তুলেছিল হায়দরাবাদ। এমন পরিস্থিতিতে নিজের প্রথম ওভারটা খুব বেশি ভালো যায়নি রানার। ১ চার ও ১ ছক্কা হজমসহ ১৩ রান দেন বাংলাদেশি পেসার।

তবে ইনিংসের ৮ম ওভারে দ্বিতীয়বার বোলিংয়ে গিয়ে সাফল্যের দেখা পান নাহিদ রানা। ওই ওভারের প্রথম বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান রানা। তাঁর শর্ট বলে পুল করতে গিয়ে মিড অনে ধরা পড়েন ম্যাক্সওয়েল (০)। একই ওভারের পঞ্চম বলে রান আউট হন কুশল পেরেরা। হায়দরাবাদ তখন রীতিমতো ধুঁকছে। ৮ ওভার শেষে ফ্র্যাঞ্চাইজিটির স্কোরবোর্ডে ৬ উইকেটে ৭৭ রান।

রানা পরের ওভারটি করেছেন ইনিংসের ১৪তম ওভারে। বাংলাদেশি পেসারের ওই ওভারে কোনো রানই নিতে পারেনি হায়দরাবাদ। মেডেন ওভারের সঙ্গে পঞ্চম ডেলিভারিতে হুনাইন শাহকে বোল্ড করেন রানা। আর নিজের করা শেষ ওভারে রানা দেন ৪ রান। তাতে নাহিদ রানার বোলিং স্পেল শেষ হয় ৪ ওভারে ২২ রানে ২ উইকেট নিয়ে।

রানার দুর্দান্ত দিনে সাইম আইয়ুবের ৫০ বলে ৫৪ রানে ভর করে ইনিংসের ১৮ ওভারের শেষ বলে গুটিয়ে যাওয়ার আগে হায়দরাবাদ ১২৯ রানের সংগ্রহ পায়। রান তাড়ায় ৪০ রানের মধ্যেই ৪ উইকেট হারালেও অ্যারন হার্ডির অপরাজিত ৫৬ (৩৯ বলে) ও আবদুল সামাদের ৩৪ বলে ৪৮ রানের সুবাদে সহজেই জয়ের দেখা পায় পেশোয়ার।

অ্যারন হার্ডি শুধু ব্যাট হাতেই নয়, বল হাতেও গতকাল দুর্দান্ত ছিলেন। ৪ ওভারে ২৭ রানে ৪ উইকেট নিয়েছেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার। অনুমিতভাবে ফাইনাল সেরার পুরস্কারটাও গেছে অ্যারন হার্ডির হাতেই।

অবশেষে বিশ্বকাপ ফাইনালে হাফটাইম শো নিয়ে বিতর্কের বিষয়ে মুখ খুলল ফিফা। রোববার বিশ্বকাপ ফাইনাল ম্যাচের বিরতির সময় হবে ১৭ মিনিট।
বিশ্বকাপ ফুটবল মানেই টানটান উত্তেজনা, শেষ মুহূর্তের নাটক, আর কোটি ভক্তের স্বপ্নপূরণ। কিন্তু এর উল্টো পিঠটাও বড্ড নিষ্ঠুর। সেমিফাইনালের মহারণ শেষে আজ রাত ৩টায় আমেরিকার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী...
তা স্পেন কোচের ভয়টা কী নিয়ে? দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে নিয়ে? নাকি মেসিকে নিয়ে? ফুয়েন্তে জানালেন ম্যাচের গুরুত্ব, মাঠের অবস্থা বা অন্য কোনো বিষয় তাঁকে ভাবাচ্ছে না। বরং তিনি ভয় পাচ্ছেন...
আর্জেন্টিনার বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ফাইনালের আগে কি না অনুশীলনে দেখা গেল, ইয়ামালের বাঁ উরুতে ব্যান্ডেজ। এতে বার্সায় খেলা রাইট উইঙ্গারকে নিয়ে তৈরি হয় শঙ্কা। ফাইনালে খেলতে পারবেন কি না, এমন প্রশ্নও...
লালমনিরহাটের হাতীবান্ধায় মাদক কারবারে জড়িত এক ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁকে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। পুলিশের দাবি, ওই ব্যক্তিকে গ্রেপ্তারের পর তাঁর স্বজন ও স্থানীয়দের একাংশ ‘মব’ বা মারমুখী...
যুক্তরাষ্ট্র তার প্রতিশ্রুতি লঙ্ঘন করায় পাকিস্তানের মধ্যস্ততায় স্বাক্ষরিত সমঝোতা স্মারকটি স্থগিত করেছে ইরান। দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি শনিবার এক বিবৃতিতে এ ঘোষণা দেন। রয়টার্স...
নিজ দেশের দূতাবাস থেকেই যুক্তরাষ্ট্রের ভিসা আবেদন করা উচিত বলে জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূাতাবাস। আজ দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।
অবৈধভাবে ইতালিতে যাওয়ার পথে লিবিয়া থেকে শরীয়পুরের এক যুবক নিখোঁজ হয়েছেন। ৩ মাস ধরে তাঁর কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। এর আগে লিবিয়ার এক বন্দিশালা থেকে তাঁর মুক্তির জন্য নেওয়া হয় ২৫ লাখ টাকা। নিখোঁজ...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর