আইপিএলে আজ একটি ম্যাচ আছে। দিনের একমাত্র খেলায় পাঞ্জাব কিংসের মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ানস। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এরই মধ্যে দুদলই প্লে-অফ নিশ্চিত করেছে। পাঞ্জাব ১৩ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে, আর চারে থাকা মুম্বাইয়ের পয়েন্ট ১৩ ম্যাচে ১৬। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচ খেলা গুজরাট ১৮ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে।
পাঞ্জাব-মুম্বাই আজকের ম্যাচে যে জিতবে, পয়েন্ট তালিকার শীর্ষ দুইয়ের একটি পাকাপাকি হবে সে দলের।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
আইপিএল
পাঞ্জাব কিংস–মুম্বাই ইন্ডিয়ানস
রাত ৮টা, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১
৩য় নারী টি–টোয়েন্টি
ইংল্যান্ড–ওয়েস্ট ইন্ডিজ
সন্ধ্যা ৭.৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ৫
টেনিস
ফ্রেঞ্চ ওপেন
১ম রাউন্ড
বিকেল ৩টা, সনি স্পোর্টস টেন ১ ও ২