টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ আজ। দিনের একমাত্র খেলায় লক্ষ্মৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এ ম্যাচে লক্ষ্মৌ-র পাওয়ার তেমন কিছুই নেই। ফ্র্যাঞ্চাইজিটির বিদায় আগেই নিশ্চিত হয়েছে।

তবে বেঙ্গালুরুর জন্য ম্যাচটা গুরুত্বপূর্ণ। আজকের ম্যাচে জিতলে প্রথম কোয়ালিফায়ার নিশ্চিত করবেন বিরাট কোহলিরা। দুদলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

ফ্রেঞ্চ ওপেনে আজ ম্যাচ আছে নোভাক জোকোভিচের। এছাড়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ ইমার্জিং দলের টেস্টও চলছে।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

২য় ইমার্জিং টেস্ট

বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা

সকাল ১০টা, টি স্পোর্টস

 

আইপিএল

লক্ষ্ণৌ-বেঙ্গালুরু

রাত ৮টা, টি স্পোর্টস

 

টেনিস

ফ্রেঞ্চ ওপেন

১ম রাউন্ড

বিকেল ৩টা, সনি স্পোর্টস ১, ২