সিরিজের আশা শেষ হয়েছে গত ম্যাচেই। পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ৩৭ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে হেরেছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হাতছাড়া করেছেন লিটন দাস-তানজিদ হাসান তামিমরা।
আজ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুদল। ম্যাচটি বাংলাদেশের জন্য হোয়াইটওয়াশ এড়ানোর মিশন। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯ টায়।
ভারতীয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার আজ। ফাইনালে ওঠার লড়াইয়ে মুম্বাই ইন্ডিয়ানসের মুখোমুখি হবে পাঞ্জাব কিংস।
আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।
ক্রিকেট
বাংলাদেশ-পাকিস্তান
৩য় টি-টোয়েন্টি
রাত ৯টা, টি স্পোর্টস ও নাগরিক
ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ
২য় ওয়ানডে
বিকেল ৪টা, সনি স্পোর্টস ১
আইপিএল
মুম্বাই-পাঞ্জাব
কোয়ালিফায়ার-২
রাত ৮টা, টি স্পোর্টস
টেনিস
ফ্রেঞ্চ ওপেন
৪র্থ রাউন্ড
বেলা ৩টা, সনি স্পোর্টস ২