টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ একটি ম্যাচ আছে। টুর্নামেন্টে দিনের একমাত্র ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে পাকিস্তান। ম্যাচটা পাকিস্তানের জন্য বাঁচা-মরার। সেমিফাইনালে উঠতে গেলে এ ম্যাচে জয়ের বিকল্প নেই পাকিস্তানের।

তবে শুধু জিতলেই চলবে না। রানরেটে নিউজিল্যান্ডকে পেরিয়ে যেতে হবে সালমান আলী আঘাদের। সেজন্য বিশাল ব্যবধানে জিততে হবে পাকিস্তানকে।

প্রিমিয়ার লিগে আজ মাঠে নমাবে লিভারপুল, ম্যান সিটি, নিউক্যাসলের মতো দল। লা লিগায় ম্যাচ আছে বার্সেলোনার। এছাড়া ম্যাচ আছে বুন্দেসলিগা ও সেরি আ-র।

আজ টিভিতে, মোবাইল অ্যাপ বা স্ট্রিমিং সাইটে আর কোন কোন খেলা দেখা যাবে, দেখে নিন।

 

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপ

শ্রীলঙ্কা-পাকিস্তান

সন্ধ্যা ৭.৩০ মিনিট, টি স্পোর্টস ও নাগরিক

 

ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগ

বোর্নমাউথ-সান্ডারল্যান্ড

সন্ধ্যা ৬.৩০ মিনিট, টফি লাইভ

বার্নলি-ব্রেন্টফোর্ড

রাত ৯টা, টফি লাইভ

লিভারপুল-ওয়েস্ট হাম

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

লিডস-ম্যান সিটি

রাত ১১.৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ২

নিউক্যাসল-এভারটন

রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ২

 

লা লিগা

ভায়েকানো-বিলবাও

সন্ধ্যা ৭টা, বিগিন অ্যাপ

বার্সেলোনা-ভিয়ারেয়াল

রাত ৯.১৫ মিনিট, বিগিন অ্যাপ

 

বুন্দেসলিগা

লেভারকুসেন-মেইঞ্জ

রাত ৮টা, সনি স্পোর্টস ১

ডর্টমুন্ড-বায়ার্ন

রাত ১১.৩০ মিনিট, সনি স্পোর্টস ১

 

সেরি ‘আ

ইন্তের-জেনোয়া

রাত ১.৪৫ মিনিট, ডিএজেডএন