ইংল্যান্ড পৌঁছে দিয়েছে দরজায়, সেমির তালা খুলতে পারবে পাকিস্তান?

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪১ এএম

কলম্বোর প্রেমাদাসায় গতকাল শুক্রবার ম্যাচটা ছিল ইংল্যান্ড আর নিউজিল্যান্ডের। কিন্তু ওই ম্যাচে না থেকেও ওতপ্রোতভাবে জড়িয়ে ছিল পাকিস্তান। কারণ, ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচের ওপরই নির্ভর করছিল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ।

ম্যাচটাতে নিউজিল্যান্ড জিতে গেলে গতকালই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হতো পাকিস্তানের। কিন্তু ইংল্যান্ড জিতে যাওয়ায় এখনো সেমিফাইনালের আশা বেঁচে আছে সালমান আলী আঘাদের। আর সেজন্য আজ পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে জিততেই হবে পাকিস্তানকে, সঙ্গে মেলাতে হবে কিছু সমীকরণও।

সুপার এইটের গ্রুপ-২ থেকে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে ইংল্যান্ড। দুইয়ে থাকা নিউজিল্যান্ডের পয়েন্ট ৩ ম্যাচে ৩। আর দুই ম্যাচ খেলা পাকিস্তান ১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। আজ যদি পাকিস্তান শ্রীলঙ্কাকে হারাতে পারে, তবে সালমান-বাবর আজমদের পয়েন্ট হবে নিউজিল্যান্ডের সমান ৩।

তবে পাকিস্তানকে শুধু জিতলেই চলবে না। বরং সেমিফাইনালে যেতে হলে নিউজিল্যান্ডের নেট রানরেটও পেরিয়ে যেতে হবে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের রানরেট ১.৩৯০। অন্যদিকে পাকিস্তানের রানরেট -০.৪৬১।

এই বিশাল ব্যবধানের রানরেট পেরোতে হলে পাকিস্তানের সামনে সমীকরণটা তাহলে কী?

পাকিস্তান যদি আগে ব্যাটিং করে, তাহলে দলটিকে অন্তত ৬৪ রানের ব্যবধানে জিততে হবে। আর যদি পরে ব্যাটিং করে, তাহলে ম্যাচ জিততে হবে ১৩.১ ওভারের মধ্যে।

এই সমীকরণ যদি পাকিস্তান মেলাতে না পারে, তবে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও কাজ হবে না দলটির।

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
নেত্রকোণার দুর্গাপুর উপজেলায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যার ঘটনার ২৪ ঘণ্টা পর থানায় মামলা করেছে পরিবার। শুক্রবার রাতে নিহতের স্ত্রী অনিন্দতা সাংমা বাদী হয়ে অজ্ঞাত ৭ থেকে ৮ জনকে...
গাজীপুরের টঙ্গীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে গেছে। শুক্রবার দিবাগত রাতে মিলগেট ও আউচপাড়া এলাকায় এসব অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর