টিভিতে মোবাইলে কোন খেলা কোথায় দেখবেন

ক্রীড়াঙ্গনের ঝিম কেটেছে। পরশু ইউরোপিয়ান ফুটবলের মৌসুম শুরু হয়েছে। রেয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার সিটি প্রথম ম্যাচ খেলেও ফেলেছে গতকাল। আজ বার্সেলোনা নামবে লা লিগায়। আর ইংলিশ প্রিমিয়ার লিগে ময়জেস কাইসেদো-ডার্বির দেখা মিলবে আজ।  ইকুয়েডেরিয়ান মিডফিডারকে পেতে ব্রিটিশ দলবদলের রেকর্ড ভাঙতে রাজি হওয়া দুই দল লিভারপুল ও চেলসি আজ মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি। হ্যারি কেইন-পরবর্তী জীবন শুরু হচ্ছে টটেনহামের।

আজ সিরিজের শেষ ম্যাচে মুখোমুখি ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। গতকাল স্বাগতিকদের ৯ উইকেটে হারিয়ে সিরিজের শেষ ম্যাচে নিয়ে আগ্রহ বাঁচিয়ে রেখেছে ভারত। আর ফ্র্যাঞ্চাইজি লিগগুলোয় আজ আছে পাঁচটি ম্যাচ।    

আজকের খেলাগুলোর কোনটি টিভিতে বা মোবাইলে কখন কোথায় দেখা যাবে, জেনে নিন –

 

ফুটবল

 

ইংলিশ প্রিমিয়ার লিগ

ব্রেন্টফোর্ড-টটেনহাম

সন্ধ্যা ৭টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১

চেলসি-লিভারপুল

রাত ৯-৩০ মি., স্টার স্পোর্টস সিলেক্ট ১

 

ফ্রেঞ্চ লিগ আঁ

ব্রেস্ত-লাঁস

বিকেল ৫টা, র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১

 

লা লিগা

সেলতা-ওসাসুনা

রাত ৯টা, র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১

ভিয়ারিয়াল-বেতিস

রাত ১১-৩০ মি., র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১

হেতাফে-বার্সেলোনা

রাত ১-৩০ মি., র‌্যাবিটহোল ও স্পোর্টস ১৮-১

 

ক্রিকেট

৫ম টি-টোয়েন্টি

ওয়েস্ট ইন্ডিজ-ভারত

রাত ৮-৩০ মি., ডিডি স্পোর্টস

 

দ্য হানড্রেড

ম্যানচেস্টার-নর্দার্ন (নারী)

বিকেল ৪টা, সনি স্পোর্টস ৫

ম্যানচেস্টার-নর্দার্ন (পুরুষ)

সন্ধ্যা ৭-৩০ মি., সনি স্পোর্টস ৫

বার্মিংহাম-ওভাল (পুরুষ)

রাত ১১টা, সনি স্পোর্টস ৫

 

লঙ্কা প্রিমিয়ার লিগ

জাফনা-গল

বেলা ৩-৩০ মি., স্টার স্পোর্টস ৩

কলম্বো-ক্যান্ডি

রাত ৮টা, স্টার স্পোর্টস ৩