ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর ক্ষোভ, তাকে ধুয়ে দিলেন স্পেনের প্রধানমন্ত্রী

আপডেট : ১৫ মে ২০২৬, ০৩:১৬ পিএম

মূল ঘটনা গত সোমবারের। এল ক্লাসিকোতে রেয়াল মাদ্রিদকে হারিয়ে লা লিগার শিরোপা নিশ্চিত করা বার্সেলোনা ছাদখেলা বাসে উদযাপন করেছিল সেদিন। বিজয় মিছিলে অংশ নিয়েছিলেন প্রায় সাড়ে সাত লাখ লোক। সেই উদযাপনে লামিন ইয়ামালের হাতে দেখা গেছে ফিলিস্তিনি পতাকা।

বিষয়টি মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। শুরু হয় আলোচনা সমালোচনা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেন, ইয়ামালের ওভাবে পতাকা ওড়ানোর ঘটনা ‘ঘৃণা উসকে দেয়।’

তবে কাটজের এমন মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। ইয়ামালের অবস্থানের প্রতি সমর্থন জানিয়ে সানচেস মন্তব্য করেছেন, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হিতাহিতজ্ঞান হারিয়ে ফেলেছেন।

তা ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনায় কাটস ঠিক কী মন্তব্য করেছিলেন? সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী লিখেছেন, ‘আমাদের সেনারা যখন সন্ত্রাসী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই করছে, তখন লামিন ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়ার পথ বেছে নিয়েছে। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইহুদি শিশু, নারী ও বয়স্কদের হত্যা, ধর্ষণ ও আগুনে পুড়িয়ে মেরেছিল।’

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী যত সমালোচনাই করুক না কেন, সেসবে পাত্তাই দিচ্ছেন না ইয়ামাল। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও ফিলিস্তিনের পতাকা হাতে বেশ কয়েকটি ছবি পোস্ট দিয়েছেন বার্সার এই স্প্যানিশ রাইট উইঙ্গার।

শুধু এবারই নয়, এর আগেও অনেক ঘটনায় সরাসরি ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছিলেন ইয়ামাল। অন্যদিকে স্পেন সরকার ও দেশটির জনগণের বড় একটা অংশ গাজায় হামলার প্রতিবাদে ইসরায়েলের কড়া সমালোচনা করেছে অনেকবারই।

এবার ইয়ামালের হাতে ফিলিস্তিনের পতাকা ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর মন্তব্যের প্রতিক্রিয়ায় স্পেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে লিখেছেন, ‘একটি সার্বভৌম রাষ্ট্রের পতাকা ওড়ানো মানেই ঘৃণা ছড়ানো বলে যারা মনে করে, তারা হয় হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলেছেন, নয়তো নিজেদের সংকীর্ণ মানসিকতায় অন্ধ হয়ে গেছেন।’

ইয়ামালের সমর্থনে স্পেনের প্রধানমন্ত্রী আরও লিখেছেন, ‘সে শুধু ফিলিস্তিনের প্রতি সেই সংহতিটুকুই প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিশ নাগরিক অনুভব করেন।’

মার্তিনেরস ওই মন্তব্যের পক্ষে-বিপক্ষে নানান প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কোচ ও মালিকপক্ষের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগের মন্তব্যের জন্য ক্ষমা চান। তবে তাতেও লাভ হয়নি। ক্লাব জরিমানা করেছে...
গতকাল রাতে ইতালিয়ান ক্লাব রোমার মাঠে খেলতে নেমেছিল রেয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিট পর্যন্ত ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা মাদ্রিদ শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছেড়েছে। এ ম্যাচে একটি গোল করেছেন...
এমনিতেও চলতি মৌসুমটা খুব বেশি ভালো যাচ্ছে না ভিনিসিয়ুসের। ক্লাবের হয়ে এখন পর্যন্ত একটি গোল করেছেন তিনি। এ কারণে ভিয়ারেয়ালের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখেননি কোচ। তবে ৫২ মিনিটে বদলি হিসেবে...
রোমের স্তাদিও অলিম্পিকোতে ম্যাচের শুরুটা ছিল রেয়াল মাদ্রিদের জন্য হতাশার। ২০ মিনিটে ডে রুনের গোলে এগিয়ে যায় রোমা। এরপর কিলিয়ান এমবাপ্পে গোল করে রিয়ালকে সমতায় (১-১) ফেরালেও দ্বিতীয়ার্ধে দনিয়েল...
ইসরায়েল সৌদি আরবকে অনেক সহায়তা করেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হুতিদের বিরুদ্ধে লড়াইয়ে ইসরায়েলের সহায়তার প্রস্তাব সৌদি আরবের গ্রহণ করা উচিত বলেও মনে করেন তিনি। হোয়াইট...
নেত্রকোণার দুর্গাপুরে সোমেশ্বরী নদীর চরের কাশফুল চত্বরে কথা, কবিতা ও গানে অনুষ্ঠিত হয়েছে ‘শরৎ উৎসব’। শুক্রবার বিকেলে শহীদ সন্তোষ স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে বিভিন্ন এলাকা...
ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগের ওপর নির্ভর না করে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে নিজেদের বাসাবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও...
দুর্গাপূজা শুধু হিন্দুদের একার নয়, এটা আমাদেরও উৎসব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার সকালে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর মিরপুর কেন্দ্রীয় মন্দির...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর