ভারতে বিয়ের মাত্র পাঁচদিনের মাথায় স্বামীর বাড়ি থেকে চুরি করে পালিয়ে গেছেন এক নববধূ। সম্প্রতি দেশটির উত্তরপ্রদেশ রাজ্যে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদন বলছে, উত্তরপ্রদেশের গোন্ডা জেলায় বিয়ের পাঁচদিন পর এক নববিবাহিতা নারী তার স্বামীর বাড়ি থেকে নগদ টাকা এবং গহনা চুরি করে পালিয়ে যান।
পুলিশ জানিয়েছে, গোন্ডার বাসোলি গ্রামে এ ঘটনাটি ঘটেছে। ঘটনার রাতে ওই নববধূ তার শ্বশুরবাড়ির লোকদের চা পরিবেশন করেছিলেন। পর দিন বাড়ি থেকে ৩ লাখ ১৫ হাজার রুপি এবং গহনা উধাও হয়ে যায়। নববধূরও খোঁজ মিলছে না।
ভুক্তভোগীর পরিবার এই ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছে বলে জানিয়েছে পুলিশ।