গ্রেপ্তার প্রেমিকের মুক্তির দাবিতে মোবাইল টাওয়ারে তরুণী

আপডেট : ০৮ মার্চ ২০২৬, ০৯:১৬ এএম

পুরানো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রেমিক। তাঁর মুক্তির দাবিতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক তরুণী। সোজা গিয়ে উঠেছেন একটি মোবাইল টাওয়ারে।

সম্প্রতি এমন ঘটনার সাক্ষী হয়েছেন ভারতের বিহার রাজ্যের গোপালগঞ্জের ভোরে থানার বাসিন্দারা। এ ঘটনা এলাকাজুড়ে বেশ আলোড়ন তৈরি করেছে। ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, পুরোনো একটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ওই তরুণীর প্রেমিককে গ্রেপ্তার করে। এ খবর পাওয়ার পর তরুণীটি মানসিকভাবে ভেঙে পড়েন। কী করবেন ভেবে না পেয়ে গ্রামেরই একটি মুঠোফোন টাওয়ারে উঠে পড়েন তিনি। সেখান থেকে ঘোষণা করেন, প্রেমিককে মুক্তি না দেওয়া পর্যন্ত তিনি নামবেন না। এ ঘটনা জানাজানি হতেই আশপাশের অনেক গ্রাম থেকে মানুষ বিষয়টি দেখতে ছুটে আসে।

গ্রামের মানুষ তাঁকে টাওয়ার থেকে নেমে আসার জন্য বারবার অনুরোধ করলেও তা বিফলে যায়। পরে ভোরে থানা থেকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে আসেন। তাঁরা তরুণীকে শান্ত করার চেষ্টা করেন। তাঁকে নিরাপদে নামিয়ে আনার চেষ্টাও শেষ পর্যন্ত বিফলে যায়। প্রেমিকের মুক্তির দাবিতে অনড় অবস্থান জানান ওই প্রেমিকা।

পরে পরিস্থিতি শান্ত করতে গ্রেপ্তার প্রেমিককেই ঘটনাস্থলে নিয়ে আসেন পুলিশ সদস্যরা। তাতেও কাজ হয়নি; তরুণীর দাবি, প্রেমিককে মুক্তি দিতেই হবে। পরে পরিবারের সদস্য ও গ্রামবাসীর কয়েক ঘণ্টার চেষ্টায় টাওয়ার থেকে নেমে আসেন সেই তরুণী।

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ভিক্ষা করেই জীবন যাপন করেন নূর ইসলাম। গত সপ্তাহে তাঁর জীর্ণ কুঁড়েঘরটির একটি অংশ ভেঙে যায়। সেই ঘরেই মিলল বস্তা ভর্তি টাকা।
ইয়েমেনের তাইজে হুতি বিদ্রোহীদের ১৬ যোদ্ধাকে হত্যার দাবি করেছে সেনাবাহিনী। এছাড়া ৮ ঘণ্টার দীর্ঘ লড়াইয়ে বেশ কয়েকজন আহত হয়েছে বলেও জানায় তারা।
জুলাই সনদ সই হওয়ার এক বছর আজ। বাস্তবায়ন নিয়ে এখনও ধোঁয়াশা। সরকার বারবার বলেছে, নোট অব ডিসেন্টসহ সনদ বাস্তবায়ন করবে তারা। তবে একথা মানতে নারাজ বিরোধীরা। দুপক্ষের মধ্যে সংবিধান সংশোধন আর সংস্কার...
পূজার ছুটিতে বাড়ি যাওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় বাসের সাথে ধাক্কায় মোটরসাইকেলে থাকা হিটলার বিশ্বাস (৩৫) নামের এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।
দায়িত্ব নেওয়ার ছয়দিনের মাথায় চাকরি খোয়ালেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব কেটি জ্যাকারিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রধান মুখপাত্র হিসেবে প্রথম কয়েক দিনেই যোগ্যতা নিয়ে তীব্র বিতর্ক ও...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর