একসঙ্গে ৩ বোনকে বিয়ে করলেন যুবক, ফেসবুকে তোলপাড়

আপডেট : ২৬ জুলাই ২০২৬, ০৫:২১ পিএম

সম্প্রতি ভারতে একটি ভিডিও নিয়ে তৈরি হয়েছে ব্যাপক তোলপাড়। এতে এক যুবককে হিন্দু রীতি অনুযায়ী তিন নারীকে বিয়ের আচার পালন করতে দেখা যাচ্ছে। অভিনব এই বিয়ে নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা-সমালোচনা।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি উত্তরপ্রদেশের অমরোহা জেলার একটি মন্দিরের। এতে ওই যুবককে প্রথমে আগুনের চারপাশে ঘুরতে এবং পরে প্রতিটি কনের কপালে সিঁদুর পরিয়ে দিতে দেখা যাচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, ভিডিওর ওই তিন নারী অমরোহার ধোরিয়া গ্রামের সরোজ, সাবিত্রী ও সন্তোষ। তাঁদের মধ্যে দুজন আপন বোন এবং অন্যজন চাচাতো বোন। বরের নাম বিকাশ।

ওই নারীরা জানান, তাঁরা ছোটবেলা থেকেই একসঙ্গে বড় হয়েছেন এবং বিয়ের পরও একে অপরের থেকে আলাদা হতে চাননি। তাঁদের দাবি, পরিবার আলাদা আলাদা পাত্রের সঙ্গে তাঁদের বিয়ের আয়োজন শুরু করেছিল; তাই একসঙ্গে থাকতেই তিনজনই বিকাশকে বিয়ের সিদ্ধান্ত নেন।

ভারতে এক সঙ্গে তিন বোনকে বিয়ে করছেন এক যুবক। ছবি: এনডিটিভিবোনদের একজন বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই একসঙ্গে থেকেছি, আলাদা হওয়ার কথা আমরা ভাবতেই পারি না। যখন বুঝলাম যে আলাদা বিয়ে হলে আমরা পৃথক হয়ে যাব, তখন আমরা জীবন শেষ করে দেওয়ার কথাও ভেবেছিলাম। পরে সিদ্ধান্ত নিই যে আত্মহত্যা করার চেয়ে আমরা একসঙ্গে থেকে এক ব্যক্তিকেই বিয়ে করব। আমরা সবাই প্রাপ্তবয়স্ক এবং স্বেচ্ছায় এই সিদ্ধান্ত নিয়েছি।’

এনডিটিভি আরও জানায়, সরোজ স্নাতক পড়ছেন আর সাবিত্রী ও সন্তোষ দ্বাদশ শ্রেণি পাস করেছেন।

বর বিকাশ জানান, এই নারীদের মধ্যকার গভীর ভালোবাসার কথা বিবেচনা করে তিনি এই প্রস্তাবে রাজি হয়েছেন।

ভিডিওটি অনলাইনে ছড়িয়ে পড়ার পরপরই এই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। কয়েকটি হিন্দু সংগঠন এই বিয়ের আইনি ভিত্তি এবং ধর্মীয় রীতি পালন নিয়েও প্রশ্ন তুলেছে।

উল্লেখ্য, ভারতের 'হিন্দু বিবাহ আইন, ১৯৫৫' অনুযায়ী বহুবিবাহ সম্পূর্ণ নিষিদ্ধ।

পুরানো একটি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রেমিক। তাঁর মুক্তির দাবিতে অভিনব এক পন্থা বেছে নিয়েছেন এক তরুণী। সোজা গিয়ে উঠেছেন একটি মোবাইল টাওয়ারে।
বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে মাইক্রোওয়েভে পছন্দের খাবার 'পালং পনির' গরম করতে না পেরে মামলা করে ২ লাখ মার্কিন ডলার (প্রায় আড়াই কোটি টাকা) ক্ষতিপূরণ পেয়ে গেলেন ভারতীয় এক শিক্ষার্থী দম্পত্তি। বিষয়টিকে...
ফ্লাইট বিপর্যয়ের কারণে বৌ ভাতের অনুষ্ঠানে সরাসরি উপস্থিত হতে না পেরে প্রযুক্তির শরণাপন্ন হতে হলো ভারতের এক নবদম্পতিকে। উপায় না পেয়ে তারা ভার্চুয়ালি যুক্ত হয়ে নিজেদেরই বৌ ভাতের অনুষ্ঠান সম্পন্ন করলেন।
ভিক্ষা করেই জীবন যাপন করেন নূর ইসলাম। গত সপ্তাহে তাঁর জীর্ণ কুঁড়েঘরটির একটি অংশ ভেঙে যায়। সেই ঘরেই মিলল বস্তা ভর্তি টাকা।
দেশজুড়ে একদিকে হামের প্রাদুর্ভাব, অন্যদিকে ডেঙ্গুর চোখরাঙানি।  নানা উদ্যোগের পরও প্রতিদিন আক্রান্ত হচ্ছে হাজারেরও বেশি মানুষ। দিনে গড় মৃত্যু ৩ জনেরও বেশি মানুষের। এর মধ্যেই নতুন আতঙ্কের নাম ডেঙ্গু।...
দুর্নীতিবাজ যতো প্রভাবশালীই হোক না কেন, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতিকে...
সরকার বরাবরই ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
১৯ সেপ্টেম্বর রংপুরে দ্বিতীয় লং মার্চ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 
লোডিং...

এলাকার খবর