ফ্রান্স-যুক্তরাজ্যের পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পরিকল্পনার কথা জানিয়েছে কানাডা। সেপ্টেম্বরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে আনুষ্ঠানিক পদক্ষেপ নেবে অটোয়া। রয়টার্স এক প্রতিবেদেন এ তথ্য জানিয়েছে।
তবে, কানাডার পদক্ষেপ ফিলিস্তিনে গণতান্ত্রিক সংস্কারের ওপর নির্ভর করছে। যেখানে হামাসকে ছাড়াই আগামী বছর ফিলিস্তিনি কর্তৃপক্ষের নির্বাচন আয়োজনের শর্ত রয়েছে।
এদিকে, কানাডার পরিকল্পনার সমালোচনা কোরে ইসরায়েল বলছে, এটি গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি-মুক্তির প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।