ফিলিস্তিনি নিধনে ইসরায়েলের সঙ্গে জড়িয়ে পড়ছে অ্যামাজন-গুগল-মাইক্রোসফট

ফিলিস্তিনিদের ওপর নজরদারি, গতিবিধি অনুসরণ এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছে ইসরায়েল। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, প্যালান্টির ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকেরা।

আপডেট : ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

ফিলিস্তিনিদের ওপর নজরদারি, গতিবিধি অনুসরণ এবং সামরিক হামলার লক্ষ্যবস্তু নির্ধারণে যুক্তরাষ্ট্রের শীর্ষ প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নিচ্ছে ইসরায়েল। অ্যামাজন, গুগল, মাইক্রোসফট, প্যালান্টির ও এনভিডিয়ার মতো প্রতিষ্ঠানগুলোর প্রযুক্তি ইসরায়েলের সামরিক ও অর্থনৈতিক ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে পড়েছে বলে অভিযোগ করেছেন মানবাধিকারকর্মী ও বিশ্লেষকেরা।

সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনিদের লাখ লাখ ছবি সংরক্ষণে ইসরায়েলি সামরিক বাহিনী অ্যামাজনের ক্লাউড ব্যবহার করছে। অধিকারকর্মীদের দাবি, অধিকৃত পশ্চিম তীর ও গাজায় ফিলিস্তিনিদের ওপর ব্যাপক নজরদারির জন্য এসব প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে।

২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে কৌশলগত অংশীদারত্ব চুক্তি করে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান প্যালান্টির। অন্যদিকে মাইক্রোসফটের আজুর ক্লাউডে ফিলিস্তিনিদের ফোনে আড়ি পেতে সংগ্রহ করা বিপুলসংখ্যক কথোপকথনের রেকর্ড সংরক্ষণের অভিযোগ উঠেছে। এসব তথ্য সামরিক হামলার টার্গেট নির্ধারণে ব্যবহৃত হয়েছে বলে সংশ্লিষ্টদের দাবি।

এ ছাড়া ১২০ কোটি ডলারের ‘প্রজেক্ট নিম্বাস’ চুক্তির আওতায় গুগল ও অ্যামাজন ইসরায়েলি সামরিক বাহিনীকে ক্লাউড, কৃত্রিম বুদ্ধিমত্তা ও চেহারা শনাক্তকরণ প্রযুক্তির সুবিধা দিচ্ছে।

ডিজিটাল ও সামাজিক অধিকার নিয়ে কাজ করা সংস্থা সেভেনআমলেহর জালাল আবুখাতের জানান, ফিলিস্তিনিদের দৈনন্দিন জীবনের প্রায় সবকিছুই এখন নজরদারির আওতায়। পূর্ব জেরুজালেম থেকে হেবরন পর্যন্ত বিভিন্ন সড়ক, তল্লাশিচৌকি ও জনসমাগমস্থলে ক্যামেরার মাধ্যমে তাদের ছবি সংগ্রহ করা হচ্ছে।

জাতিসংঘের বিশেষ প্রতিবেদক ফ্রানচেসকা আলবানিজ ২০২৫ সালের জুলাইয়ে জানান, প্যালান্টির ইসরায়েলি বাহিনীকে অপরাধ সংঘটনের পূর্বাভাসভিত্তিক পুলিশি প্রযুক্তি ও এআই প্ল্যাটফর্ম সরবরাহ করেছে বলে বিশ্বাস করার যুক্তিসংগত কারণ রয়েছে। তবে যুদ্ধাপরাধে সহায়তার অভিযোগ অস্বীকার করেছে প্রতিষ্ঠানটি।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের সামরিক কার্যক্রমে মার্কিন প্রযুক্তির ব্যবহার শুধু ক্লাউড সেবা বা সফটওয়্যারের মধ্যে সীমাবদ্ধ নয়। সামরিক গোয়েন্দা সংস্থা ইউনিট ৮২০০-এর সাবেক সদস্যদের সঙ্গে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর সম্পর্কও গুরুত্বপূর্ণ। ড্রপ সাইট নিউজের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের সামরিক গোয়েন্দা সংস্থার প্রায় ১ হাজার ৪০০ সাবেক ও বর্তমান সদস্য যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোয় কাজ করছেন। তাঁদের মধ্যে প্রায় ৯০০ জন ইউনিট ৮২০০-এর সদস্য ছিলেন। প্রায় ২৫০ জন কাজ করছেন মাইক্রোসফটে।

এদিকে ফাঁস হওয়া নথি অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী ২০২৩ সালের আগস্ট থেকে ওপেনএআইয়ের জিপিটি-৪ ব্যবহারের সুযোগ কিনতে শুরু করে। গাজায় যুদ্ধ শুরুর পর এর ব্যবহার ২০ গুণ বেড়ে যায়। তবে ওপেনএআই জানিয়েছে, ইসরায়েলের সামরিক বাহিনী বা গোয়েন্দা সংস্থার সঙ্গে তাদের কোনো চুক্তি নেই। আজুরের মাধ্যমে মাইক্রোসফট কোন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করবে, তা তাদের নিয়ন্ত্রণে নেই বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ফিলিস্তিনি অধিকারকর্মী আবুখাতেরের দাবি, নজরদারির মাধ্যমে ফিলিস্তিনিদের চলাচল, অবস্থান ও ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা হচ্ছে। তাঁর পরিচিত কয়েকজনকে জিজ্ঞাসাবাদের সময় তাদের ফোনের অবস্থান শনাক্ত করে তৈরি করা গতিবিধির মানচিত্র দেখানো হয়েছিল।

মাইক্রোসফট জানিয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ তদন্ত করে প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় তদারকি ব্যবস্থা জোরদার করেছে। অ্যামাজন বলেছে, গ্রাহকদের গোপনীয়তার কারণে তাদের কার্যক্রম নিয়ে মন্তব্য করা সম্ভব নয়। অন্যদিকে প্যালান্টির, গুগল, এনভিডিয়া ও ইসরায়েলের সামরিক বাহিনী আল জাজিরার মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি।

বিশ্লেষকদের মতে, এসব প্রযুক্তির মাধ্যমে ইসরায়েলের সামরিক সক্ষমতা ও নজরদারি ব্যবস্থা আরও শক্তিশালী হচ্ছে। ফলে ফিলিস্তিনিদের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে চলাচল ও যোগাযোগ– সবকিছুই ক্রমাগত নজরদারির আওতায় চলে আসছে।

ইউক্রেন থেকে নজর সরিয়ে মধ্যপ্রাচ্যের ওপর অতিরিক্ত মনোযোগ দিচ্ছে আমেরিকা। বিবিসিকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এমন অভিযোগ করেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট জেলেনস্কি। বৃহস্পতিবার কিয়েভে নিজ কার্যালয়ে এই...
যুদ্ধ কেড়ে নিয়েছে ঘরবাড়ি, জীবিকা আর স্বাভাবিক জীবন। এবার পরিবারের মুখে খাবার তুলে দিতে, স্কুল ছেড়ে কঠিন শ্রমে নামতে হচ্ছে গাজার শিশুদের। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করেও জুটছে না স্বস্তি। বার্তা...
ইরানে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন...
গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এসব হামলা হয়। 
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে কর্মী পাঠানোর ক্ষেত্রে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির...
যশোরে ১৫টি সোনার বারসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা। আজ শুক্রবার বিকেলে যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান স্বাক্ষরিত...
শিশু-কিশোরদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তোলা, তাদের খোঁজ-খবর নেওয়া এবং পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা তৈরিতে উৎসাহ দিতে ব্যতিক্রমী সময় কাটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুমার নামাজ শেষে...
লিটারে ৩ টাকা বাড়ালেও রাজধানীর বাজারগুলোতে এখনও আগের দামেই বিক্রি হচ্ছে বোতলজাত ও খোলা সয়াবিন তেল। এ ছাড়া প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ২০ টাকা। তবে স্থিতিশীল মুরগি, ডিম এবং মাছের...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর