মেঘালয়ে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন কনরাড সাংমা

ভারতে ক্ষমতাসীন বিজেপির সমর্থন নিয়ে মেঘালয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ন্যাশনাল পিপলস পার্টি -এনপিপির প্রধান কনরাড সাংমা।

সকালে পাঁচ দলীয় জোটের প্রধান হিসেবে শপথ নেন তিনি। এর ফলে গোয়া ও মনিপুরের পর এবার মেঘালয়েও একক বৃহত্তম দল হওয়া সত্ত্বেও জোট গড়তে না পারায় সরকার গঠন করতে ব্যর্থ হলো কংগ্রেস।

গত দশ বছর রাজ্যটিতে ক্ষমতায় ছিল কংগ্রেস ৬০ আসনের পার্লামেন্টে কংগ্রেস পায় ২১ আসন। অন্যদিকে এনপিপি জয় পায় ১৯ আসনে।