বোমা হামলার হুমকিতে ইতালির ৩১২টি স্কুল খালি করেছে কর্তৃপক্ষ। বুধবার ই-মেইলে এসব হুমকি পাওয়ার পর শিক্ষার্থীদের সরিয়ে নেয়া হয়। এখন পর্যন্ত প্রায় ৬ হাজার ৩০০ স্কুলে এমন ই-মেইলে পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। খবর রয়টার্সের।
এ ঘটনায় প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি জানান, স্কুলগুলোতে বাস্তব কোনো হামলার ইঙ্গিত নেই। আতঙ্ক ছড়াতেই এসব হুমকি দেয়া হয়েছে বলে মনে করছে সরকার। তবে কারা এসব ই-মেইল পাঠিয়েছে, তা খুঁজে বের করতে তদন্ত চলছে।
এর পেছনে পরিকল্পিত কোনো কৌশল রয়েছে কি না, তা খতিয়ে দেখছে গোয়েন্দা সংস্থাগুলো।
একই ধরনের হুমকি এসেছে আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিভিন্ন স্কুলেও। তবে এসব দেশে স্কুল খালি করার খবর পাওয়া যায়নি।
গত সপ্তাহে ইউরোপের বিভিন্ন বিমানে একই ধরনের বোমা হামলার হুমকি দেয়া হয়। পাশাপাশি সুপারমার্কেটের শীতাতপ নিয়ন্ত্রিত ব্যবস্থাতেও সাইবার হামলার ঘটনা ঘটেছে।