শি-ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শেষ, আলোচনা হলো যা

চীনের শেনজেন শহরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠক করেছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলে এই বৈঠক। বৃহস্পতিবারের এই ত্রিপক্ষীয় বৈঠকে সভাপতিত্ব করেন শি জিনপিং।

বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বৈঠকে বিশ্বশান্তি ও আঞ্চলিক সংঘাত নিরসন নিয়ে আলোচনা হয়েছে। এ সময় পরমাণু অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানান জিনপিং।

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে মুখোমুখি হন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার রাষ্ট্রপ্রধানেরা। ত্রিপক্ষীয় বৈঠকের আগে জিনপিং ও পুতিনের সঙ্গে পৃথকভাবে আলোচনা করেন ট্রাম্প। এ সময় দুজনকেই ‘বন্ধু’ বলে সম্বোধন করেন তিনি।

বৃহস্পতিবার বৈঠক শুরু হলে তিন নেতা পৃথকভাবে সূচনা বক্তব্য দেন। ট্রাম্প বলেন, ‘আমরা সত্যিই ইতিহাস তৈরি করছি। আমাদের তিনজনের অনেক কিছু আলোচনা করার আছে। আলোচনার সুযোগ প্রত্যাখ্যান করে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যায়নি, ভবিষ্যতেও যাবে না।’

বৈঠকে আঞ্চলিক শান্তি ও ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ তুলে ধরেন পুতিন। তাঁর মতে, বিশ্বের বিভিন্ন অঞ্চলে চলমান সংঘাত নিরসনে এই তিন দেশের অভিন্ন স্বার্থ রয়েছে। ইউক্রেন যুদ্ধও এর অন্যতম।

তবে জিনপিং তাঁর বক্তব্যে ইউক্রেনের প্রসঙ্গ উল্লেখ করেননি। তিনি বলেন, ‘ইতিহাস সাক্ষী, বিশ্বের প্রধান শক্তিগুলোর মধ্যে সম্প্রীতি বজায় থাকলে পৃথিবীজুড়ে শান্তি বিরাজ করে। অন্যদিকে, বড় শক্তিগুলোর মধ্যে সংঘাত তৈরি হলে গোটা বিশ্বে অস্থিরতা দেখা দেয়।’