এশিয়া সফরের অংশ হিসেবে চীনের শেনজেনে এসে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কুচকাওয়াজের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পকে সম্মান জানায় চীনা সেনাবাহিনী।
গত সেপ্টেম্বরে আমেরিকার জয়েন্ট বেস অ্যান্ড্রুজে ট্রাম্প যেভাবে শি জিনপিংকে স্বাগত জানিয়েছিলেন, এবার তারই প্রতিদান দিলেন চীনা প্রেসিডেন্ট।
বৃহস্পতিবার এপেক সম্মেলনের ফাঁকে বৈঠক করবেন ট্রাম্প-জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাদের আলোচনায় ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্য সংকট, বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও পারমাণবিক অস্ত্রের মতো গুরুত্বপূর্ণ বিষয় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।


