চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন এক পাকিস্তানি, কে এই নভোচারী

প্রথম বিদেশি নভোচারী হিসেবে চীনের মহাকাশকেন্দ্রে যাচ্ছেন পাকিস্তানের মুহাম্মদ জিশান আলী। চীনের নভোচারীদের সঙ্গে তিনি শেনঝু টোয়েন্টি ফোর মিশনে অংশগ্রহণ করবেন।

বুধবার চীনা সময় সকাল ৮টা ১৮ মিনিটে এই মহাকাশযান উৎক্ষেপণ করবে চীন। 

অভিযানে অংশ নেবেন কমান্ডার তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই ও পাকিস্তান বিমান বাহিনীর পাইলট জিশান আলী। 

বেইজিংয়ের বেল্ট অ্যান্ড রোড প্রকল্পের আওতায় দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ হিসেবেই জিশান আলী এই মিশনে অংশ নিচ্ছেন। এক সপ্তাহের মহাকাশ সফরের পর দুজন ক্রু সদস্যের সঙ্গে পৃথিবীতে ফিরে আসবেন তিনি। 

২০৩০ সালের আগে চাঁদে নভোচারী পাঠানোর পরিকল্পনার অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করছে বেইজিং। দেশটির প্রথম চন্দ্র অভিযানে তিন সদস্যের একটি দল থাকবে। যার মধ্যে দুজন নভোচারীর চাঁদের পৃষ্ঠে পা রাখাবেন বলে আশ করা হচ্ছে।