মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় উইলা

ঘণ্টায় ১৯৫ কিলোমিটার বেগে মেক্সিকোর পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে তিন মাত্রার ঘূর্ণিঝড় উইলা। উপকূলীয় অঞ্চলে জারি করা হয়েছে সতর্কতা। ক্ষয়ক্ষতি এড়াতে স্থানীয়দের বাড়ির বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে ন্যাশনাল হারিকেন সেন্টার।

আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি দূর্বল হয়ে পরলেও ঝড়ের প্রভাবে প্রাণহানীর আশঙ্কা করা হচ্ছে। পূর্বাভাস বলছে, ঝড়ের প্রভাবে বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটতে পারে।

এরইমধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে এসকুইনাপা শহরের বাসিন্দারা। এমাসের শুরুতে যুক্তরাষ্ট্রে তাণ্ডব চালায় হারিকেন মাইকেল। ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি প্রাণ হারান ২৭ জন।