দুই দফা শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভেনেজুয়েলা, বহু হতাহতের শঙ্কা

ভেনেজুয়েলার কারাকাসে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুদফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং আরেকটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বহু বাড়িঘর।

আজ বৃহস্পতিবার প্রতিবেদেন এসব তথ্য জানিয়েছে রয়টার্স। তবে, এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস শঙ্কা জানিয়েছে, পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের পর ব্যাপক প্রাণহানি ও বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে। একইসাথে একাধিক আফটার শক অনুভূত হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।

এছাড়া ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ।

এদিকে, ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ভেনেজুয়েলার প্রতিবেশী দেশ কলম্বিয়া পর্যন্ত অনুভূত হয়েছে বলে জানা গেছে।