ভেনেজুয়েলায় দুই দফা ভূমিকম্পে ৩২ প্রাণহানি, আহত ৭০০ 

আপডেট : ২৫ জুন ২০২৬, ১১:১৭ এএম

মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই দুদফা ভূমিকম্পে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৩২ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন প্রায় ৭০০জন।

রয়টার্স জানিয়েছে, হতাহত আরও বাড়ার আশঙ্কা করছে কর্তৃপক্ষ। জারি রয়েছে জরুরি অবস্থা। লাতিন আমেরিকার বিভিন্ন দেশের পাশাপাশি উদ্ধারকারী দল পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। 

ভেনিজুয়েলার অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি দেলসি রদ্রিগেজও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান,ভূমিকম্পে অন্তত ৩২ জন নিহত এবং প্রায় ৭০০ জন আহত হয়েছেন।

মাত্র ৩৯ সেকেন্ডের মধ্যেই ধ্বংসস্তুপে পরিণত হলো কারাকাসের অসংখ্য ভবন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় রিখটার স্কেলে ৭.২ ও ৭.৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। 

ভূমিকম্পের সাথে সাথেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে। অনেককেই হুড়োহুড়ি করে বিভিন্ন ভবন থেকে দৌড়ে বেরিয়ে যেতে দেখা যায়। ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচেও চাপা পড়ে অনেকে। আটকে পড়াদের উদ্ধারে শুরু হয় অভিযান। 

ভুক্তভোগী একজন বলেন, ভূমিকম্পের সময় আমি কোনোমতে আমার ঘর থেকে বেরিয়ে আসি। চারপাশের সব দেয়াল ফেটে গিয়েছিল। নিচে নেমে আসার পরের দৃশ্যটা আমার কাছে মনে হয়েছে কোনো ভৌতিক চলচ্চিত্রের দৃশ্য।

ভূমিকম্পে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতির শঙ্কা জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস। নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। 

এ অবস্থায় নাগরিকদের তাদের বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন ভেনেজুয়েলার স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়া সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কয়েকটি জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে গ্যাস সংযোগ। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। 

৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটি ভেনেজুয়েলার প্রতিবেশী কলম্বিয়াততেও অনুভূত হয়েছে বলে জানা গেছে। 

ভেনেজুয়েলার কারাকাসে কয়েক সেকেন্ডের ব্যবধানে দুদফা ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে রিখটার স্কেলে একটির মাত্রা ছিল ৭ দশমিক ২ এবং আরেকটির মাত্রা ছিল ৭ দশমিক ৫। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির বহু...
ইরানের দক্ষিণাঞ্চলে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় মঙ্গলবার সকালে এ ভূমিকম্প অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।  
ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় মিন্দানাও দ্বীপে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ জনে। শক্তিশালী এ ভূমিকম্পে আহত হয়েছেন অন্তত ১৩৪ জন। আজ সোমবার দেশটির কর্মকর্তাদের বরাতে এ তথ্য...
ফিলিপাইনের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এই ভূমিকম্পের পর জারি করা হয়েছে সুনামি সতর্কতা।
রাজধানীর মতিঝিলে মধুমিতা সিনেমা হলের পেছনে এক একর জায়গা দখলমুক্ত করতে অভিযান চালাচ্ছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। জমিটির আনুমানিক মূল্য ২০০ কোটি টাকা।
দেশে মাদকসংক্রান্ত প্রায় ৮০ হাজার মামলা বিচারাধীন থাকায় বিচারপ্রক্রিয়া দীর্ঘসূত্রতায় পড়ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই জট কমাতে মাদক মামলার জন্য পৃথক ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব...
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রাক, পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে কাউছার মিয়া (৩২) নামের একজন নিহত হয়েছেন। তিনি পিকআপ ভ্যানের চালক ছিলেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
আলোচিত ঘটনাটি ম্যাচের ২২ মিনিটের। স্কটল্যান্ড রক্ষণের ভুলে বল পেয়েছিলেন ভিনিসিয়ুস। জ্যাক হেন্ড্রির কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ ফিনিশিংয়ে জালে বল জড়ান তিনি। তবে ভিএআর সেই গোলটি বাতিল করে। সে সময়...
লোডিং...
পঠিতনির্বাচিত

এলাকার খবর