যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে ধারণার চেয়েও বেশি বেড়েছে মুদ্রাস্ফীতি। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেপ্টেম্বর পর্যন্ত দেশটির মুদ্রাস্ফীতি বেড়ে ৩ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। আগস্টে এই হার ছিল ৩ দশমিক ৪ শতাংশ। রয়টার্স জানিয়েছে এ খবর।
বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে বেশি মুদ্রাস্ফীতির মুল কারণ জ্বালানির দাম। ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার কারণে মধ্যপ্রাচ্যে জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটায় পেট্রোলের দামও বেড়েছে। এ অবস্থায় যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু এখন জীবনযাত্রার ব্যয়।
নির্বাচনের আগে মুদ্রাস্ফীতি বৃদ্ধি ট্রাম্প প্রশাসনের জন্য বড় অস্বস্তি। এক বছরে সামগ্রিক জ্বালানি মুদ্রাস্ফীতি বেড়েছে ২০ দশমিক ৪ শতাংশ। এরই মধ্যে ঘর গরম করতে ব্যবহৃত ফুয়েল অয়েলের দাম বেড়েছে ৭৪ দশমিক ২ শতাংশ। তবে, কিছুটা নিয়ন্ত্রণে খাদ্যপণ্যের মুদ্রাস্ফীতি।