নিরাপত্তা শঙ্কায় আমেরিকার মন্ত্রিসভার সদস্যরা সামরিক ঘাঁটিতে আশ্রয় নিচ্ছেন। বর্তমানে ট্রাম্প প্রশাসনের অন্তত ৬ জন সদস্য ওয়াশিংটনে সামরিক আবাসনে থাকছেন। যা অন্য যেকোনো প্রেসিডেন্টের আমলের তুলনায় সবচেয়ে বেশি।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে অভ্যন্তরীণ রাজনৈতিক সহিংসতা বেড়েছে। একইসঙ্গে বিদেশি প্রতিপক্ষের কাছ থেকেও নতুন হুমকি আসছে।
এর আগে, সিএনএনের আরেক প্রতিবেদনে বলা হয়, ওয়াশিংটনে ডার্টি বোমা বা তেজস্ক্রিয় পদার্থ ছড়াতে সক্ষম বোমার বিস্ফোরণ ঘটিয়ে ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিশানা করার পরিকল্পনা করছে ইরান।
বিশেষজ্ঞরা বলছেন, এমন পরিস্থিতিতে নিরাপদ সামরিক স্থাপনায় বসবাসের প্রবণতা ভবিষ্যতের প্রশাসনগুলোতেও অব্যাহত থাকতে পারে।


