আমেরিকাকে ছাড়াই ইরানে বড় হামলার হুমকি ইসরায়েলের

আপডেট : ২৬ নভেম্বর ২০২৬, ১১:০১ পিএম

ইরানে হামলা চালাতে আমেরিকার সামরিক সহায়তার প্রয়োজন নেই বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। সেইসঙ্গে ওয়াশিংটনকে ছাড়াই যেকোনো মুহূর্তে ইরানে বড় ধরনের হামলা চালাতে ইসরায়েলি বাহিনী প্রস্তুত বলেও জানিয়েছেন সামরিক বাহিনীর মুখপাত্র এফি ডেফরিন। খবর বার্তা সংস্থা রয়টার্সের। 

এফি ডেফরিন বলেন, ইরান এখনো ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি। 

এর আগে, ইরানের কর্মকর্তাদের সঙ্গে একাধিকবার বৈঠকের কথা জানিয়েছেন মার্কিন বিশেষ দূত জ্যারেড কুশনার। তিনি জানান, ইরান পরিস্থিতি মোকাবিলায় সামরিক পদক্ষেপসহ সব ধরনের বিকল্প বিবেচনায় রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সংকট মোকাবিলায় বিশেষ দলও গঠন করেছেন তিনি। 

কুশনার ইরান ইস্যুতে ইউরোপের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি জানান, কূটনৈতিক প্রচেষ্টার অংশ হিসেবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের অধীনেও কাজ করেছেন তিনি। 

এদিকে, আমেরিকার নৌ অবরোধে ভীত নয় বলে জানিয়েছে ইরান। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার আশ্বাস দিয়েছে দেশটির সরকার।

 

উত্তর কোরিয়ার কৌশলগত পারমাণবিক অস্ত্রের সক্ষমতা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। বিভিন্ন সামরিক ক্ষেত্রে ভিন্ন ভিন্ন মিশনে এসব অস্ত্র মোতায়েনের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। 
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে যুক্তরাজ্যের গৃহস্থালি জ্বালানির দাম ২৬ শতাংশ বাড়তে চলেছে। বুধবার এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা অফজেম। পাইকারি পর্যায়ে গ্যাসের দাম বেড়ে...
গাজায় ইসরায়েলের হামলায় একদিনে অন্তত ১৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও যুদ্ধবিমান দিয়ে হামলা জোরদার করেছে ইসরায়েলি বাহিনী। বৃহস্পতিবার এসব হামলা হয়। 
দুটি পারমাণবিক স্থাপনার মাঝামাঝি এলাকায় পাহাড়ের ভেতরে বিশাল এক ভূগর্ভস্থ কমপ্লেক্স নির্মাণ করছে ইরান। নতুন স্যাটেলাইট চিত্রে স্থাপনাটির নির্মাণকাজের অগ্রগতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার অবস্থান এবং...
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে ৮ হাজার ২৬ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। গত ২২ নভেম্বর টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক কামরুল আহম্মেদ বাদী হয়ে...
অনলাইনে খাবার সরবরাহকারী প্ল্যাটফর্ম ফুডপান্ডা, ফুডি ও পাঠাও ফুডের বিক্রির তথ্যের সঙ্গে নামীদামি ২৯টি রেস্তোরাঁর ভ্যাট দাখিলপত্রে বড় ধরনের গরমিল পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। একই সঙ্গে সারা...
বোয়েসেলের এমডি রাশেদুল হক জানিয়েছেন, জনপ্রতি আনুমানিক ২ লাখ টাকা খরচের সবই বহন করছেন নিয়োগকর্তা। মোট ১০ হাজার কর্মী এই বন্দোবস্তের আওতায় মালয়েশিয়া যাবেন। 
দেশের ভাবমূর্তি রক্ষায় মালয়েশিয়াগামী প্রবাসীদের আইন-কানুন মেনে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিনা খরচে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিদায় জানাতে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকার হজরত...
লোডিং...
পঠিত নির্বাচিত

এলাকার খবর